রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চোখের জলে বুক ভাসিয়ে “মা”কে চির বিদায় দিলেন অতিরিক্ত আই জি পি মাহবুব হোসেন

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, ২৬ জানুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

শরমিতা লায়লা প্রমিঃ আজ২৬শে জানুয়ারি,রবিবার বাদ আছর মিরকাদিম পৌরসভার রিকাবি বাজার ঈদগাঁহ মাঠে অতিরিক্ত আই জি পি মাহবুব হোসেন  এর মা মোসাম্মৎ মজিতুন নেছা বেগম এর  নামাজে জানাযা অনুষ্ঠিত হয় এবং টেঙর শাহী জামে মসজিদ গোরস্থানে দাফন কাজ সম্পূর্ণ হয়।

মরহুমের নামাজে জানাযায় মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পি পি এম, র‍্যাব মুন্সীগঞ্জ জেলা প্রধান এনায়েত উদ্দিন, এডিশনাল এস পি মুন্সীগঞ্জ মুস্তাফিজুর রহমান, মুন্সীগঞ্জ পৌরসভা মেয়র হাজি ফয়সাল বিপ্লব, মিরকাদিম পৌরসভা মেয়র শহিদুল ইসলাম শাহীন, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহাম্মেদ, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজি আফাছার উদ্দিন ভুঁইয়া, সাধারন সম্পাদক হাজি সামছুল কবির, রামপাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাচ্চু শেখ, হাজি সফিউদ্দিন, সালাহউদ্দিন আহাম্মেদ, সমাজ সেবক কামরুল ইসলাম জাহাঙ্গীরসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযার পূর্বে এক আবেগময় বক্তৃতায় কান্নাজনিত কণ্ঠে মাহবুব হোসেন মায়ের স্মৃতিচারণ করে বলেন, আমার মা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মা, আমার মা অনেক কষ্ট করে আমার দুই ভাই ও চার বোনদের শিক্ষিত করে গড়ে তুলেছেন, মা- সকালে ভাত রান্না করে টিফিন কেরিয়ার দিয়ে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের বিভিন্ন হলে আমাদের জন্য খাবার পাঠিয়ে ছেন। আমার বাবা লঞ্চে সদরঘাট নেমে পায়ে হেঁটে সদরঘাঁট থেকে বিশ্ব বিদ্যালয়ের হলে আমাদের জন্য খাবার নিয়ে যেতেন, তিনি আরও বলেন আমার মা কখনও নতুন স্যান্ডেল পড়েন নাই আমার বাবার ফেলে দেওয়া স্যান্ডেল নিজে সেলাই করে ব্যবহার করেছেন, আমাদের মানুষ করে গড়ে তুলার জন্যে, সেই মা আজ আমাদের চিরদিনের মতো ছেড়ে বিদায় নিয়েছেন, আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন, দোয়া করবেন আমি যেন মায়ের স্বপ্ন পুরন করতে পারি, অতিরিক্ত আই জি পি মাহবুব হোসেনের মাতা গত ২৪শে জানুয়ারি রাত ৭.৩০ মিঃ ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্না……… রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বৎসর, তিনি দুই ছেলে ও চার মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!