রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি

 প্রকাশিত: ৪:২২ পূর্বাহ্ণ, ৬ জানুয়ারি, ২০২৬

সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :

 মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি নির্মাণাধীন দুই তলা বসতবাড়ি থেকে এক রংমিস্ত্রির রহস্যজনক মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় অপর এক রংমিস্ত্রিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল  সাড়ে ছয়টার দিকে সিরাজদিখান থানাধীন লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর এলাকায় মফিজুল ইসলাম ওরফে মনু হুজুরের নির্মাণাধীন দুই তলা বসতবাড়ির দ্বিতীয় তলার রান্নাঘরের ফলস ছাদের ভেতর থেকে রংমিস্ত্রি শাকিল (৩০) এর মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত শাকিলের পিতার নাম ও ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জানা গেছে, ওই নির্মাণাধীন ভবনে ঠিকাদার গোবিন্দ বিশ্বাসের মাধ্যমে দুইজন রংমিস্ত্রি কাজ করছিলেন। তারা হলেন, শাকিল (৩০) এবং নুর হোসেন (৩৫)। নুর হোসেনের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর থানার চর মোস্তফাপুর গ্রামে।

ঘটনার দিন বিকেলে রংমিস্ত্রিদের সঙ্গে দেখা করতে ঘটনাস্থলে আসেন ঠিকাদার গোবিন্দ বিশ্বাস। এ সময় তিনি তাদের ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ভবনের বিভিন্ন অংশে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে দ্বিতীয় তলার রান্নাঘরের ফলস ছাদের ভেতরে শাকিলকে মৃত অবস্থায় দেখতে পান। পরে অপর রংমিস্ত্রি নুর হোসেনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদ পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন,
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!