রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল

 প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, ৩ ডিসেম্বর, ২০২৫     আপডেট: ৮:৫৩ পূর্বাহ্ণ, ১৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ আপডেট ডিসেম্বর ১৩, ২০২৫ -- ০৮:৫৩ পূর্বাহ্ণ

বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল

সিরাজদিখান( মুন্সীগঞ্জ) প্রতিনিধি

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সিরাজদিখান উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা শেখরনগর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ দুয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জ- ১ আসনের (সিরাজদিখান- শ্রীনগর) বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে দলের সিনিয়র নেতারা ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আথর্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর রাতে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে।

শেখ মোঃ আব্দুল্লাহ বলেন “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেতা নন, তিনি গণতন্ত্রের প্রতিচ্ছবি। তার অসুস্থতা আজ সমগ্র জাতির উদ্বেগে পরিণত হয়েছে। তার সুস্থতা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্যও অত্যন্ত জরুরি।বেগম জিয়ার নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্রের পথে নতুন গতি পেয়েছিল। আমরা তার সুস্থতার জন্য আল্লাহর দরবারে হাত তুলেছি।চ্

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সদস্য আব্দুল বাতেন খান শামীম, সিরাজদিখান থানা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিদ্দিক মোল্লা,জেলা বিএনপির আহবায়ক সদস্য মোয়াজ্জেম হোসেন বাবুল,থানা বিএনপি দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম, থানা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন, জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও থানা কমিটির মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস লাকী,জেলা মহিলাদের সদস্য সেলিনা আক্তার রুবি, থানা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ ইমরান সাজু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজিজুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলামসহ থানা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ। দোয়ার মাহফিলে দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!