রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিরাজদিখানে এজেন্ট ব্যাংকিং দিবস পালন করল ব্যাংক এশিয়া

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, ১৮ জানুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ দেশে ৬ষ্ঠবারের মতো এজেন্ট ব্যাংকিং দিবস পালন করল বেসরকারি খাতের ব্যাংক এশিয়া। ব্যাংকটি তার এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরুর দিনকে স্মরণীয় করে রাখতে বিশেষভাবে দিবসটি উদযাপন করেছে। এ উপলক্ষে গতকাল শনিবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের ভবানীপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভবানীপুরের স্থানীয় ব্যবসায়ী মুহাম্মদ ইসলাম শেখকে ২০১৪ সালের ১৭ জানুয়ারি এজেন্টশিপ দেওয়ার মাধ্যমে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের পথচলা শুরু হয়। গতকাল এই এজেন্ট পয়েন্ট ঘুরে দেখা গেছে, বেশ গুছিয়ে ব্যাংকিং সেবা দেওয়া হচ্ছে। ব্যাংকের মতো ক্যাশ কাউন্টার, কম্পিউটার, আঙ্গুলের ছাপ নেওয়ার মেশিন, প্রিন্টার দিয়ে ব্যাংক শাখার মতো করে ব্যাংকিং হচ্ছে। এজেন্ট ইসলাম শেখ জানান, বর্তমানে তাদের এক হাজার ৪০০০ গ্রাহক রয়েছেন। এজেন্ট

পয়েন্টের মাধ্যমে এ পর্যন্ত প্রায় ১০ কোটি টাকার আমানত এসেছে। এখান থেকে দৈনিক গড়ে ১৪০ থেকে ১৫০টি লেনদেন হয়। সব মিলিয়ে প্রতি মাসে ১ লাখ ৫০ হাজার টাকার মতো আয় হয়। এ ছাড়া আগে ৫ থেকে ৬ কিলোমিটার দূরে ইছাপুর বাজারে গিয়ে ব্যাংকিং লেনদেন করতে হতো। এতে নানা ঝুঁকির পাশাপাশি টাকাও খরচ হতো। তবে এখন হেঁটে এখান থেকে টাকা তুলতে পেরে এখানকার গ্রাহকরা খুশি। গতকাল এই এজেন্ট পয়েন্টে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ। ব্যাংক এশিয়ার সিরাজদিখান শাখা ব্যবস্থাপক বিপুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জৈনসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু, এজেন্ট ব্যাংকিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মো. আহসান উল আলম, সর্দার আকতার হামিদ,জাকির হোসে ভ’ইয়া,শংকর কুমার রায়,তাহমিনা আক্তার তুহিন,সাংবাদিক সুব্রত দাস রনক, তাইজুল ইসলাম পিন্টু, শেখ আমিন প্রমুখ। গত ডিসেম্বর পর্যন্ত দেশের ৬৪টি জেলার ৩৬০০-এর বেশি আউটরেটের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং সেবা দেওয়া হচ্ছে। এ ছাড়াও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমেও এজেন্ট ব্যাংকিং সেবা দেওয়া হচ্ছে। বর্তমানে সারাদেশে ব্যাংকটির এজেন্ট ব্যাংকিং গ্রাহক রয়েছেন ১৯ লাখ ৪০ হাজার।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!