সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শেখ মুজিব ও ইন্দির গান্ধীর প্রথম দেখা হওয়ার দিনটি

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, ১৬ জানুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

১৯৭২ সালের ১০ই জানুয়ারি দিনটি ছিল সোমবার। ব্রিটিশ সরকারের বিমানে করে সকাল আটটা নাগাদ দিল্লির বিমানবন্দরে অবতরণ করেন শেখ মুজিবুর রহমান।

এর ঠিক দুদিন আগেই পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন পৌঁছেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পুরোধা ব্যক্তি শেখ মুজিবুর রহমান।

দিল্লি বিমানবন্দরে শেখ মুজিবকে স্বাগত জানান ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ভি ভি গিরি এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এরপর ভারতের রাজধানী দিল্লিতে শেখ মুজিবকে বিপুল সংবর্ধনা দেয়া হয়। দিল্লির রাস্তায় তাদের গাড়ি বহরের ওপর পুষ্পবর্ষণ করা হয়েছিল।

তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তরুণ কর্মকর্তা ছিলেন দেব মুখার্জি, যিনি পরবর্তীতে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সেদিনের ঘটনা স্মৃতিচারণ করে দেব মুখ্যার্জি বলেন, এর আগে কয়েক সপ্তাহ শেখ মুজিবকে নিয়ে অনেকে বেশ উদ্বিগ্ন ছিলেন। কারণ পাকিস্তানের কারাগারে তিনি বেঁচে আছেন কিনা – সেটি নিয়ে সংশয় তৈরি হয়েছিল অনেকের মনে।

দেব মুখার্জি বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহায়তার জন্য ভারতকে অভিনন্দন জানিয়ে শেখ মুজিব উষ্ণ ভাষণ দিয়েছিলেন। ইন্দিরা গান্ধী ও শেখ মুজিব একই মঞ্চে বক্তৃতা করেন সেদিন।

সে ভাষণে শেখ মুজিব বলেন, “আপনাদের প্রধানমন্ত্রী, আপনাদের সরকার, আপনাদের সৈন্য বাহিনী, আপনাদের জনগণ যে সাহায্য এবং সহানুভূতি আমার দুঃখী মানুষকে দেখিয়েছে, চিরদিন বাংলার মানুষ তা ভুলতে পারবে না।”

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আন্তর্জাতিক জনমত গঠনের জন্য ইন্দিরা গান্ধী কূটনীতিকভাবে যে ভূমিকা রেখেছিলেন সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন শেখ মুজিব।

“দুদিন আগেও আমি পশ্চিম পাকিস্তানের অন্ধকার সেলের মধ্যে বন্দি ছিলাম। শ্রীমতি গান্ধী আমার জন্য দুনিয়ার এমন কোন জায়গা নাই যেখানে তিনি চেষ্টা করেন নাই আমাকে রক্ষা করার জন্য। আমি ব্যক্তিগতভাবে তার কাছে কৃতজ্ঞ,” দিল্লির ভাষণে বলেছিলেন শেখ মুজিব।

ইন্দিরা গান্ধীর সাথে সেটিই ছিল শেখ মুজিবের প্রথম সাক্ষাৎ। যদিও এর আগের দিন লন্ডনে থাকা অবস্থায় ইন্দিরা গান্ধীর সাথে টেলিফোনে কথা বলেন শেখ মুজিবুর রহমান।

দেব মুখার্জি বলেন, “তার আগে তো শেখ মুজিব সম্পূর্ণ পাকিস্তানের প্রাদেশিক নেতা ছিলেন। তারপরে তিনি জাতীয় নেতা হয়ে উঠেন। তারপরে তো মিলিটারি ক্র্যাক ডাউন শুরু হয়। কাজেই ওনার সাথে তো পূর্বে দেখা হওয়ার কোন সুযোগ হয়নি।”

ইন্দিরা গান্ধীর সাথে শেখ মুজিবুর রহমানের সেই প্রথম সাক্ষাতের মাধ্যমে ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি তৈরি করেছিল বলে মনে করেন দেব মুর্খাজি।

তাঁর মতে, শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পরে বহু বছরের জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক বিঘ্নিত হয়। দিল্লিতে কয়েক ঘণ্টা অবস্থানের পর শেখ মুজিবকে বহনকারী বিমানটি ঢাকার তেজগাঁও বিমানবন্দরে এসে নামে।

তাকে স্বাগত জানানোর জন্য সকাল থেকে দলে দলে মানুষ ঢাকার তেজগাঁও বিমানবন্দরে জড়ো হতে থাকেন ।

বিমানবন্দর থেকে তিনি যান তৎকালীন রমনার রেসকোর্স ময়দানে, যেটি বর্তমানে সোহরাওয়ার্দি উদ্যান। স্বাধীন বাংলাদেশের মাটিতে তাঁর প্রথম ভাষণ সেখানেই হয়। বিমানবন্দর আর রেসকোর্সের আশেপাশে ছিল মানুষের ঢল। বিবিসি বাংলা

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!