বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই সফর, ১৪৪৮ হিজরি

মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, ১৫ জানুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

মাহবুব আলম জয়: মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন হয়েছে।মঙ্গলবার সকাল ১০ টায় রিকাবী বাজার গ্রীণ ওয়েল ফেয়ার সেন্টার মাঠে জেলা পর্যায়ে এই খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। খেলায় মুন্সীগঞ্জের ছয়টি উপজেলার মোট ১২ দল অংশ গ্রহণ করেন। এতে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে লৌহজং উপজেলা একাদশকে ৪-৩ গোলে হারিয়ে বিজয়ী হয় সিরাজদিখান উপজেলা একাদশ, শ্রীনগর উপজেলা একাদশকে ৫-৩ পরাজিত করে টঙ্গীবাড়ি উপজেলা একাদশ এবং মুন্সীগঞ্জ সদর উপজেলা একাদশকে ৪-২ গোলে হারিয়ে নিজেদের জয় নিশ্চিত করে গজারিয়া উপজেলা একাদশ। এতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে সিরাজদিখান উপজেলা একাদশকে ৩-১ গোলে হারিয়ে দেয় লৌহজং উপজেলা একাদশ, শ্রীনগর উপজেলা একাদশকে ৬-০ হারায় টঙ্গীবাড়ি উপজেলা একাদশ এবং মুন্সীগঞ্জ সদর উপজেলা একাদশকে ৫-৪ গোলে হারিয়ে বিজয়ী হয় গজারিয়া উপজেলা একাদশ।

এতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো: সামিউল মাসুদ, মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন , সদর উপজেলা নির্বাহী অফিসার মো: ফারুক আহম্মেদ, পিটিআই সুপারিন্টেনডেন্ট মো: কামরুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সভ্যতার আলো সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, সদর উপজেলা শিক্ষা অফিসার নাছিমা খানম প্রমুখ।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার সানজিদা শিল্পী, আব্দুল মতিন, কাজল কর, ক্রিড়া সংগঠক আয়নাল হক সববপন, মো: ফারুক হোসেন, সদর উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো: লিটন হোসেন জাকির,সাধারন সম্পাদক মুহম্মদ তানজির মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হালিম ও যুগ্ম সম্পাদক মোঃ জসিম প্রমুখ।

প্রধান অতিথির ভাষণে জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদার বলেন, বর্তমানে মেয়েরা খেলাধুলায় পিছিয়ে নেই। পড়াশোনার পাশাপাশি মেয়েরা এখন খেলাধুলায় খুব সাফল্য অর্জন করছে। বিশ্বে ক্রীড়াঙ্গণে অনেক মেয়েরা শিরোপা নিশ্চিত করেছে।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!