শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

যুদ্ধের ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইরান, আতঙ্কে যুক্তরাষ্ট্র!

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, ৯ জানুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে বুধবার ইরাকে অবস্থিত দু’টি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এবার ইরানের ড্রোন হামলা আতঙ্কে ভুগছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানোর লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে তেহরান। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

 

খবরে বলা হয়েছে, মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ড্রোন হামলার লক্ষ্যে সামরিক সাজ-সরঞ্জাম মোতায়েন করছে তেহরান। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্ভাব্য ড্রোন হামলা প্রতিরোধে সেনাদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে। সেই সঙ্গে সতর্ক রাখা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধবিমানগুলোও। ইরানি কোনো ড্রোন দেখলেই গুলি করে ভূপাতিত করার নির্দেশও দেয়া হয়েছে সেনাদের। এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কোনো প্রকার যুদ্ধে যেতে চায় না। তবে যুদ্ধ শুরু হলে তা শেষ করার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে মঙ্গলবার এ কথা জানান তিনি।

 

তিনি বলেন, আমরা ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর চিন্তা করছি না, তবে (যুদ্ধ শুরু হলে) তা শেষ করার জন্য আমরা প্রস্তুত। ইরাকি পার্লামেন্টে বিদেশি সেনা প্রত্যাহারের বিষয়ে প্রস্তাব পাস করা হলেও যুক্তরাষ্ট্র ইরাক থেকে সেনা প্রত্যাহারের চিন্তা করছে না।ইরানি জেনারেল কাসেম সোলেমানিকে হত্যার বৈধতা প্রসঙ্গে তিনি বলেন, এক সন্ত্রাসী নেতা অপর সন্ত্রাসী নেতার সঙ্গে সাক্ষাতে গিয়েছিল এবং মার্কিন কূটনীতিক, সেনা ও স্থাপনার বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছিল। আমি মনে করি, আমরা যুদ্ধক্ষেত্র থেকে এদের সরিয়ে দিয়ে সঠিক সিদ্ধান্তই নিয়েছি।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!