রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিরাজদিখানে সরকারী রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণ; এলাকাবাসীর ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, ৪ জানুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

সিরাজদিখানে সরকারী পাকা রাস্তার পাশে প্রভাব খাটিয়ে রাস্তা দখল করে বাড়ীর প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া গ্রামের (খানবাড়ী) পাশে রাজদিয়া লালবাড়ী একই গ্রামের প্রভাবশালী মৃত খোরশেদ আলম (ননী খাঁ) এর ছেলে মুকুট ও মৃত বদিউল আলম খানের মেয়ে শান্তা বেগমের বিরুদ্ধে। এবিষয়ে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করলে অভিযুক্ত শান্তা ও মুকুট ক্ষিপ্ত হয়ে রাস্তার মধ্যেই প্রাচীর নির্মাণ করছেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাজদিয়া গ্রামের মৃত ফজলুল রহমান খানে ছেলে রফিকুজ্জামান নাজিমের মালিকানা জায়গার উপর সরকারী রাস্তা নির্মান হওয়ায় তিনি রাস্তার জন্য ৬ফিট যায়গা ছেড়ে দেন। ওই রাস্তার অপর পাশের জমির মালিক শান্তা বেগম সিমানা রাস্তা থেকে ১ ফিট দূরত্বে অবস্থিত। কিন্তু তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করাতে শান্তা বেগম নিয়ম নীতির কোন তোয়াক্কা না করে ক্ষীপ্ত হয়ে সিমানা অতিক্রম করে রাস্তার পাকা পিচ ঢালাইয়ের উপর দিয়েই বাড়ীর সিমানা প্রাচীর নির্মাণ করছেন। প্রচীর নির্মাণের স্বার্থে রাস্তার পাশে থাকা বেশ কিছু গাছ কেটে ফেলে। এ নিয়ে স্থানীয় লোকজন কথা বলতে গেলে ক্ষমতার দাপটে তাদের বোবা বানিয়ে রাখা হচ্ছে। জমির মালিকসহ স্থানীয় সুশিল সমাজের লোকজন সরকারী রাস্তা দখল মুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বলেন, তারা খুব প্রভাবশালী। তারা এলাকার কারো কথা শোনে না। তাদেরকে আমরা বলেছিলাম রাস্তা থেকে একটু জায়গা রেখে যেন তারা যেন দেয়াল নির্মাণ করে। তাদের সরকারী উচ্চ পর্যায়ে লোকজন থাকায় রাস্তার পাশে কোন জায়গা রাখেনি।

এ বিষয়ে রফিকুজ্জামান নাজিম বলেন, সরকারী এই রাস্তাটা আমাদের যায়গায় হয়েছে। শান্তা ও মুকুট রাস্তার জন্য কোন যায়গা দেয়নি। এখন রাস্তার পাশে কোন যায়গা না রেখেই রাস্তার পিচ ঢালাই ঘেষে বাড়ীর দেয়াল নির্মান করছে। আমি এ বিষয়ে ৩৩৩ তে কল করে জানানোর পর সরকারী লোক আসে। কিন্তু রহস্যজনক কারণে তারা কোন পদক্ষেপ গ্রহণ করেননি।

এ বিষয়ে মুকুট এর সাথে কথা বললে তিনি বলেন, আমরা আমাদের যায়গায় দেয়াল নির্মাণ করছি। পুলিশ ও ভূমি অফিসের লোকজন এসেছিল। আমরা নিয়মের মধ্যেই আছি। আমরা কোন অনিয়ম করিনি।

সিরাজদিখান থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ হাফিজুর রহমান জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুই পক্ষকে আমরা ডেকেছিলাম। অভিযোগকারী অসুস্থ্যতার কারণ দেখিয়ে আমাদের ডাকে সাড়া দেয়নি। পরে আর এ বিষয়ে তিনি আর যোগাযোগও করেননি।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!