রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর

 প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, ২১ জুলাই, ২০২৬

সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর

নাজমুল,মোল্লা,সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধি :

​মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের মুরাদনগর এলাকায় অবস্থিত ‘মাটির ঘ্রাণ’ রেস্টুরেন্টে স্থানীয় কন্ট্রাক্টর, সাব-কন্ট্রাক্টর ও রাজমিস্ত্রীদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা এবং “স্বপ্ন কারিগর” অনুষ্ঠানের আয়োজন করেছে “আশা সিমেন্ট”। গতকাল সোমবার সন্ধ্যা সাতটায় শুরু হয়ে রাত আটটা পর্যন্ত অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই সভা অনুষ্ঠিত হয়। নির্মাণ কাজের গুণগত মান নিশ্চিতকরণ ও নির্মাণ শিল্পের আধুনিক প্রযুক্তি নিয়ে আয়োজিত এই সভায় সিরাজদিখান ও বক্তাবলি এলাকার প্রায় ১১০ জন কন্ট্রাক্টর ও রাজমিস্ত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

​আশা সিমেন্টের এরিয়া ম্যানেজার শহিদুল ইসলাম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশা সিমেন্টের নারায়ণগঞ্জ রিজিওনের রিজিওনাল ম্যানেজার গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা সিমেন্টের সিনিয়র ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন।
​সভায় নির্মাণ শিল্পের বর্তমান চ্যালেঞ্জ ও টেকসই অবকাঠামো নির্মাণে মানসম্মত সিমেন্টের ভূমিকার ওপর বিস্তারিত আলোচনা করা হয়। আশা সিমেন্টের পক্ষ থেকে তাদের উদ্ভাবনী “ট্রিপল টেস্টেড” (Triple Tested) প্রযুক্তির কার্যকারিতা ও এর নানাবিধ সুবিধা সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করা হয়। বক্তারা উল্লেখ করেন যে, সঠিক মানের সিমেন্ট ব্যবহারই একটি স্থাপনাকে দীর্ঘস্থায়ী ও নিরাপদ করে তুলতে পারে।
​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সী এন্টারপ্রাইজের কর্ণধার দেলোয়ার হোসেন মুন্সী, মেসার্স নাজমুল ট্রেডার্স-এর স্বত্বাধিকারী নাজমুল মোল্লা এবং লিয়াকত আলী হার্ডওয়ার্ডের কর্ণধার লিয়াকত আলীসহ অত্র এলাকার পরিবেশকবৃন্দ (ডিস্ট্রিবিউটর)। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন আশা সিমেন্টের সিনিয়র মার্কেটিং অফিসার জীবন রহমান, সিনিয়র মার্কেটিং অফিসার মেরাজ হোসেন মিশু এবং ইঞ্জিনিয়ার মাহফুজ।
​সভায় উপস্থিত কন্ট্রাক্টর ও রাজমিস্ত্রীরা আশা সিমেন্টের গুণগত মানের ভূয়সী প্রশংসা করেন এবং মজবুত অবকাঠামো নির্মাণে এই সিমেন্টের ব্যবহার অব্যাহত রাখার বিষয়ে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেন। আলোচনা শেষে উপস্থিত সাব-কন্ট্রাক্টর ও রাজমিস্ত্রীদের মাঝে আশা সিমেন্টের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার প্রদান করা হয়। ‘মাটির ঘ্রাণ’ রেস্টুরেন্টের মনোরম পরিবেশে আয়োজিত এই মতবিনিময় ও সম্মাননা প্রদান অনুষ্ঠানটি স্থানীয় নির্মাণ সংশ্লিষ্টদের মাঝে ব্যাপক উৎসাহ ও সাড়া ফেলেছে।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!