সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

 প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, ১৯ ডিসেম্বর, ২০২৫

হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র-জনতা। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিরাজদিখান থানার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বিক্ষোভকারীরা তুমি কে আমি কে হাদি, হাদি, দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা, ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না, আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো এবং ইনকিলাব জিন্দাবাদ সহ বিভিন্ন স্লোগান দেন। মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের এনসিপির মনোনীত প্রার্থী ও সিরাজদিখান উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আলী নেওয়াজের নেতৃত্বে বিক্ষোভে অংশ নেন জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট মারুফ হাসান মন্টি, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মো. জুয়েল শেখ, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন আহবায়ক রাতুল হাসান শান্ত, জেলা আমার বাংলাদেশ পার্টির প্রধান সমন্বয়ক সদস্য নুরুজ্জামান উজ্জ্বল,উপজেলা বিএনপির সদস্য পিয়ার আলী মোল্লা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সিফাতুল ইসলাম জনি, মুন্সীগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব রাসেল হাসান, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সাকিন খান,জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সৌরভ ইসলাম, উপজেলা এনসিপির সদস্য মো. জেসন সিয়াম, আতিক মোড়ল, জুলাই আন্দোলনে আহত যুদ্ধ সোহাগ মাঝি, নাফিস আহমেদ নিশু, ছাত্র প্রতিনিধি সিয়াম শেখ ও তানভীর ইসলাম, দ্বীন ইসলাম খান, ইছাপুরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি সুলতান শেখসহ বিভিন্ন রাজনৈতিক ও সাধারণ মানুষ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও আধিপত্যবিরোধী রাজনীতির কণ্ঠরোধ করতেই পরিকল্পিতভাবে শরিফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলন দমন করা যাবে না বলে হুঁশিয়ারি দেন তারা। বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার, ঘটনার পেছনের ষড়যন্ত্র উন্মোচন এবং হত্যাকারীদের পালাতে সহযোগীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!