রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

 প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, ১৮ ডিসেম্বর, ২০২৫

প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

সিরাজদিখান (মুন্সীগঞ্জ)প্রতিনিধি :
 

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে সরকারি রেকর্ডভুক্ত খাল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে খালের জায়গায় অবৈধভাবে বর্ধিত স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা  ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় সিরাজদিখান উপজেলার রসুনিয়া ইউনিয়নের চোরমর্দন মৌজার আলাউদ্দিন কমপ্লেক্সের সামনে সরকারি রেকর্ডভুক্ত খালের জায়গায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খালের ওপর অবৈধভাবে নির্মিত ও বর্ধিত স্থাপনা অপসারণ করা হয়।

এসময় সরকারি মালিকানাধীন আনুমানিক ২০ লক্ষ টাকা মূল্যমানের প্রায় ২ শতক জমি উদ্ধার করা হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযানকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি, উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. কামাল হোসেন, সার্ভেয়ার মো. লিয়ার হোসেন এবং রসুনিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আলমগীর সোলাইমান।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, জনস্বার্থে সরকারি মালিকানাধীন সম্পত্তি উদ্ধার এবং সরকারি জমির অবৈধ দখল রোধে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!