সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সিরাজদিখানে নিজ অর্থায়নে রাস্তা মেরামত করে দিলেন, নবনির্বাচিত ইউপি সদস্য  বেলায়েত হোসেন

 প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, ১২ জানুয়ারি, ২০২২

সিরাজদিখানে নিজ অর্থায়নে রাস্তা মেরামত করে দিলেন, নবনির্বাচিত ইউপি সদস্য  বেলায়েত হোসেন

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি ঃ

মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নে দুলাল শেখের বাড়ি সংলগ্ন রাস্তাটি ব্যক্তিগত উদ্যোগে বুধবার মেরামত করে দিলেন ইছাপরা ইউনিয়ন ৭নং ওয়ার্ড নবনির্বাচিত ইউপি সদস্য বেলায়েত হোসেন । এর আগেও তিনি ইছাপুরা ইউনিয়ন আওয়ামীলীগ দপ্তর সম্পাদক আব্দুল রশিদ রতন, কাদের বাবুল,মোঃ দুলাল শেখ,মোতালেব ঢালীর সহযোগীতায় এই রাস্তটি কয়েকবার মেরামত করে দিয়েছিলেন। ইউনিয়নের অন্যান্য রাস্তাঘাটের উন্নয়ন হলেও এখনো উন্নয়ন হয়নি এই রাস্তাটির। গ্রাম থেকে ইছাপুরা বাজারে যাওয়ার একমাত্র রাস্তা এটি। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী যাতায়েত করে। এই রাস্তাটি নিয়ে বিপাকে পড়েছিলো স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। রাস্তাটি গ্রীষ্মকাল ও বর্ষাকালে সামান্য বৃষ্টি হলেই এক হাটু কাদা জমে। তখন যানবাহন তো দূরের কথা, হেঁটে চলাচলও বিপদজ্জনক হয়ে পড়ে। যা প্রতিনিয়ত সৃষ্টি করছে জনদুর্ভোগের। রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ যাতায়াত করে। ইছাপরা ইউনিয়ন ৭নং ওয়ার্ড নবনির্বাচিত ইউপি সদস্য বেলায়েত হোসেন (মোরগ প্রতীক)বলেন, আমি ইউপি সদস্য নির্বাচিত হয়ে এখনো শফত গ্রহণ করিনি। গ্রামের মানুষের চলাচলের কষ্ট ও দুর্ভোগের কথা চিন্তা করে আমি এ গ্রামের সন্তান হিসেবে আমার ব্যক্তিগত উদ্যোগে ও অর্থায়নে যতটুকু সম্ভব মেরামত করে দিয়েছি। সিরাজদিখান উপজেলা প্রকৌশলী মোঃ শোয়েব বিন আজাদ বলেন, সড়কটি মেরামতের জন্য প্রকল্প আকারে সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে। অনুমোদন পেলেই দ্রæত কাজ শুরু হবে। তবে কেউ যদি নিজ ইচ্ছায় সাময়িক সংস্কার করে মানুষের দুর্ভোগ কমাতে এগিয়ে আসে সেক্ষেত্রে আমরা এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানাই। উল্লেখ্য, এ রাস্তাটি দিয়ে একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও তিনটি প্রাথমিক বিদ্যালয় ও দুটি মাদরাসার শিক্ষার্থীরা আসা যাওয়া করে। রাস্তাটিই এ এলাকার ছাত্র-ছাত্রীদের যাতায়াতের একমাত্র পথ। গ্রীষ্মকাল এবং বর্ষাকালে শিক্ষার্থীদের কষ্টে সীমা থাকে না। এ রাস্তায় চলাচলের বাধা একটাই এর বেহাল দশা। রাস্তাটি প্রশস্ত ও পাকা হলে এ এলাকার মানুষের কষ্ট দূর হবে। পাচঁটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এবং এ অঞ্চলের মানুষের দিকে তাকিয়ে রাস্তাটি পাকা করার উদ্যোগ গ্রহণের জন্য কর্তৃপক্ষের সুদৃস্টি কামনা করেছেন এলাকাবাসী।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!