বৃহস্পতিবার ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিরাজদিখানে নৌকার প্রার্থীর সমর্থন ও ভোট চাওয়ায় বেকায়দায় বিএনপি নেতা

 প্রকাশিত: ৭:৫৭ পূর্বাহ্ণ, ২৪ ডিসেম্বর, ২০২১

সিরাজদিখানে নৌকার প্রার্থীর সমর্থন ও ভোট চাওয়ায় বেকায়দায় বিএনপি নেতা

সিরাজদিখান( মুন্সীগঞ্জ) প্রতিনিধি :

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নৌকা প্রতিকের প্রার্থীর সমর্থন ও লোকজন নিয়ে তার পক্ষে প্রচার প্রচারনাসহ ভোট চাওয়ায় ইউনিয়ন বিএনপির এক নেতার বিরুদ্ধে নোটিশ জারী করা করা হয়েছে। উপজেলার জৈনসার ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ আবুল খায়ের বেপারীকে সমর্থন ও নৌকার পক্ষে ভোট চাওয়া ও প্রচারণাসহ বিএনপির দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় গত ২১ ডিসেম্বর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন ও সাধারণ সম্পাদক মোঃ আওলাদ হোসেন মোল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিনের বিরুদ্ধে এ নোটিশ জারী করেন। এছাড়া নৌকার প্রার্থীর সমর্থন ও প্রচার প্রচারণা বন্ধ না করা হলে ইউনিয়ন বিএনপির ওই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে বলা হয়, ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশ গ্রহন করেনি। তাই দলের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে নৌকা প্রতিকের প্রতি সমর্থন ও ভোট চাওয়া দলের সিদ্ধান্তের পরিপন্থি। ফলে বিএনপির নেতা কর্মীদের মধ্যে চরম অশন্তোষ ক্ষোভের সৃষ্টি হয়েছে। নোটিম প্রাপ্তির পর নৌকা প্রতিকের পক্ষে সকল প্রকার প্রচার প্রচারণা বন্ধ করার জন্য অনুরোধ করা হয়। অন্যথায় মোঃ নাজিম উদ্দিনের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।

এ ব্যপারে জৈনসার ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিনের পক্ষে তার পুত্র মোঃ সোহেল নৌকার প্রার্থীকে সমর্থন ও তার পক্ষে ভোট চাওয়ার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে বলেন, এলাকাবাসীর স্বার্থে আমরা তার সমর্থন করছি এবং তার পক্ষে ভোট চাইছি। আর আবুল খায়ের বেপারী আমার বাবার সম্পর্কে তালই হয়। এলাকাবাসীর স্বার্থ থেকে দল বড় বিষয় নয়। এতে যদি আমার বাবাকে পদ থেকে বহিস্কারও করা হয় আমরা পরোয়া করি না।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
০
০
০
০
সর্বমোট
০
০
০
০

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
০
সুস্থ
০
মৃত্যু
০

বিশ্বে

আক্রান্ত
০
সুস্থ
০
মৃত্যু
০
Exim Bank

নামাজের সময়সূচি

বৃহস্পতিবার ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!