সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সিরাজদিখানে মায়ের হাতে মেয়ে খুন

 প্রকাশিত: ২:৫৪ পূর্বাহ্ণ, ২৩ আগস্ট, ২০২১

সিরাজদিখানে মায়ের হাতে মেয়ে খুন
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে এবার মায়ের হাতে আট বছরের শিশু মেয়ে দোলা খুন হয়েছে। মেয়ে পুকুরে গোসল করতে দীর্ঘ সময় হলে মা তাকে উঠতে বলে, না উঠায় রাগান্বিত হয়ে মা নিপা বেগম (২৭) ভারি কাঠের টুকরো ফিকে মারে। এতে মেয়ের মাথায় লেগে মাথা ফেটে পানিতে তলিয়ে যায়। সাথে সাথে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের উত্তর ফুরশাইল গ্রামে। দোলা উত্তর ফুরশাইল গ্রামের দুলাল শেখের (৩৪) মেয়ে ও উত্তর ফুরশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী। লাশ ময়না তদন্তের জন্য পুলিশ ব্যবস্থা নিচ্ছে। আসামী পালিয়েছে।
মৃত শিশুটিকে এক নজর দেখার জন্য বিভিন্ন এলাকার লোকজন খবর পেয়ে ঐ বাড়িতে ভীর করছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্বজন ও প্রতিবেশিরা জানান, দুপুর পৌনে ৩ টার দিকে মেয়ে দোলা গোসল করতে পুকুরে নামে। মা নিপা বার বার উঠতে বললেও না উঠায় কাঠের খাইট্টা ফিকে মারলে মেয়ের মাথায় লেগে মাথা ফেটে পানিতে পরে থাকে। সাথে সাথে ওর চাচা দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তারা আরো জানান ইচ্ছা করে কোন মা সন্তানকে জানে মারতে পারে না। এটা একটা দূর্ঘটনা। আবার কেউ বলেন মহিলার জিদ অনেক বেশি এতা জিদ ভালো না।
স্থানীয় ইউপি সদস্য হারুন অর রশীদ জানান, মহিলা অনেক পাজি, গত দুই মাস আগে স্বামীকে লোহার কড়াই ফিকে মাথা ফাটিয়ে ৭ সেলাই লাগিয়েছে। আজ আবার মেয়েকে মারলো। এর শাস্তি হওয়া উচিৎ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. হলি জানান, অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। বিকাল সাড়ে ৩ টায় হাসপাতালে এ্সেছে, এখানে আসার আগেই তার মৃতু হয়েছে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন জানান খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। লাশ ময়না তদন্তের জন্য নিয়ে আসা হয়েছে। এখনো কোন অভিযোগ হয় নাই। আসামী গা-ঢাকা দিয়েছে। #

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!