বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই সফর, ১৪৪৮ হিজরি

সিরাজদিখানে শীতকালীন সবজি চাষে ব্যস্ত সুনীল মন্ডল

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৫:৪৭ পূর্বাহ্ণ, ৩১ ডিসেম্বর, ২০১৯

ছবি: আলোকিত সংবাদ

 

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ ক্ষেত জুড়ে লাল শাক ও সবজি। পরিচর্চায় ব্যস্ত কৃষক সুনীল মন্ডল দিনের বেশীর ভাগ সময়ই জমিতে কাটান বিভিন্ন কাজকর্ম করে। সেই কাক ডাকা ভোরে জমির মাটিতে পা রাখেন তিনি। এরপর জমিতে বিভিন্ন শাক-সবজি তোলা ও পরিচর্চায় ব্যস্ত থাকেন তিনি। অনেক সময় সকাল-দুপুরের খাবার জমিতে বসেই খেতে হয় তার। শীতকালীন সবজি চাষে এভাবেই ব্যস্ত সময় পার করছেন সিরাজদিখান উপজেলার অন্য কৃষকরাও। তবে উপজেলার কোলা এলাকার কৃষক সুনীল মন্ডল কাচি, কোদাল, লাঙলসহ আনুষাঙ্গিক কৃষি সরঞ্জামাদি নিয়ে খুব ভোরেই বেড়িয়ে পড়েন জমিতে কাজ করতে। এখানেই তিনি যেন সব কৃষকদের থেকে একটু আলাদা, কোনও অলসতা নেই তার।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সুনীল মন্ডলের সবজি জমিতে বর্ণিল সবুজে ভরে উঠেছে। ফুলকপি, বাঁধাকপি, লাউ, সিম, বেগুন, মূলা, করলা, পটল, পালং ও লাল শাকসহ বিভিন্ন জাতের জাতের সবজির চাষ করেছেন। তিনি ৪২ শতাংশ জমিতে বিভিন্ন সবজির চাষ করছেন। ক্ষেত থেকে শাক-সবজি স্থানীয় হাট বাজারেই বিক্রি করেন। সবজি চাষে জমিতে জৈবসার ব্যবহার করেন তিনি। বিশেষ কোনও কারণ ছাড়া রাসায়নিক সার ব্যবহার করেন না। উপজেলার একাধিক সবজির জমিগুলো ঘুরে লক্ষ্য করা যায় সুনীল মন্ডলের মত অন্য চাষীরাও জমিতে ব্যস্ত সময় পার করছেন শাক-সবজির পরিচর্চা করে। কৃষক সুনীল মন্ডল বলেন, শীতের আগাম সবজি বাজারে বিক্রি করছি। দামও ভালই পাচ্ছি। স্থানীয় হাট বাজারে এধরনের টাটকা শাক সবজির চাহিদা বেশী থাকায় বিক্রি করতে সময় লাগেনা। তার এক পুত্র প্রবাসী। বাকি দুই পুত্র সময় সুযোগমত সবজি জমিতে কাজে তাকে সহযোগীতা করেন।

সিরাজদিখান উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, চলতি মৌসুমে উপজেলায় ৯৩০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজি চাষ করা হচ্ছে। হয়েছে। এরই মধ্যে হাট বাজারে শীতের সবজি উঠতে শুরু করছে। উপজেলায় আরো ৩১০ হেক্টর জমিতে শাক সবজি চাষের জন্য প্রস্তুত করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায় বলেন, শীতের সবজি চাষ করতে পারলে ভাল দাম পাওয়া যায়। এ কারণে উপজেলার কৃষকরা প্রত্যেক বছর আগাম মৌসুমী সবজি চাষে আগ্রহী হয়ে উঠছেন। উৎপাদিত সবজির ভাল দাম পাওয়ায় কৃষকরা খুশি।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!