রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শ্রীনগরে মোবাইলে গেইম খেলাকে কেন্দ্র করে হামলা; নারীসহ আহত ৪

 প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, ১১ আগস্ট, ২০২১

শ্রীনগরে মোবাইলে গেইম খেলাকে কেন্দ্র করে হামলা; নারীসহ আহত ৪

 

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

 শ্রীনগর উপজেলার বাঘড়া এলাকার ছত্রভোগে মোবাইলে গেইম খেলাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। এ ঘনটায় ওই এলাকার নুরু ফকিরের স্ত্রী শাহেনা বেগম (৭০), তার মেয়ে শিল্পী বেগম (৪০), পুত্র রিপন ফকিরসহ (৪৫) নাতি সুজন ফকির (১০) আহত হয়। গত মঙ্গলবার সন্ধ্যার দিকে ছত্রভোগ রাজ্জাকের চায়ের দোকানের সামনে ওই এলাকার মো. ফকর চৌধুরীর পুত্র মাটি ব্যবসায়ী মোজাম্মেল চৌধুরীর নের্তৃত্বে এই হামলা করার অভিযোগ উঠে। হামলার শিকার আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় ভূক্তভোগী মো. রিপন ফকির বাদি হয়ে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার ছত্রভোগে আব্দুল রাজ্জাকের দোকানের সামনে বসে রিপনের ছোট ভাই জুয়েল (২৫) ও প্রতিবেশী মোকশেদ বেপারীর পুত্র মো. ঠান্ডু বেপারী (৩০) মোবাইল ফোনে গেইম খেলছিল। খেলা নিয়ে দুইজনের মধ্যে কথাকাটি হয়। এনিয়ে বিচার সালিশ মানা হয়। তার ২ দিন পরে মঙ্গলবার পুর্ব শত্রুতার জের ধরে মোজাম্মেল চৌধুরী জুয়েলকে মারধর করে আটক করে রাখে। খবর পেয়ে জুয়েলের ভাই রিপন ফকির দোকানের সামনে গেলে মোজাম্মেলের নেতৃত্বে তার সহযোগীরা রিপনকে মারধর করে। খবর পেয়ে রিপনের মা বোন ও শিশু পুত্র ঘটনাস্থলে আসলে তাদেরকেও মারধর করা হয়।

রিপন ফকির অভিযোগ করে বলেন, পুর্ব শত্রুতার জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোজাম্মেল চৌধুরীর এই হামলা চালায়। মোজাম্মেলের সহযোগী হেলাল চৌধুরী, আরিফ খা, পিন্টু খা, মোকশেদ বেপারী গং এক পর্যায়ে আমার পরিবারের ওপর হামলা চালিয়ে সবাইকে আহত করে। ভূক্তভোগী শিল্পী বেগম বলেন, হামলাকারীরা আমাকে মারধর করে ও বস্ত্র হরনের চেষ্টা করে। অনেক কষ্টে নিজেকে রক্ষা করি।

এছাড়াও মোজাম্মেল আমার কাছ থেকে বাকিতে মাছ কিনে টাকা পরিশোধ করেনা। তার কাছে এখনও মাছ বিক্রির ১৭ হাজার টাকা পাওনা আছি। পাওনা টাকা চাইতে গেলে আমার প্রতি ক্ষিপ্ত হয় বলে রিপন দাবি করেন। 

এলাকায় খোঁজ খবর নিয়ে জানা যায়, মোজাম্মেল চৌধুরী ওই এলাকার চিহিৃত মাটি খোর। সে আড়িয়াল বিলের মাটি লুট সিন্ডিকেটের অন্যতম সদস্য।

মোজাম্মেল চৌধুরীর কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তারা আমার  নামে মিথ্যা বলছে। আমি ষড়যন্ত্রের শিকার। এই হামলার সাথে আমার কোন সম্পর্ক নেই।

এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম জানান, উভয় পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!