শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

সিরাজদিখানে হ্যাচারী থেকে ৫ লাখ টাকার “মা” মাছ চুরির অভিযোগ  

 প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, ১ আগস্ট, ২০২১

সিরাজদিখানে হ্যাচারী থেকে ৫ লাখ টাকার “মা” মাছ চুরির অভিযোগ  

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের নন্দনকোনা গ্রামে অবস্থিত মেসার্স ভাই ভাই মৎস্য হ্যাচারীর তিনটি পুকুর থেকে রাতের আধারে মাছ চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাত ২ টা থেকে ভোর রাত ৫ টার মধ্যে যে কোন সময় চুরির ঘটনাটি সংঘটিত হয়। এ ঘটনায় হ্যাচারির মালিক মোঃ নূর ইসলাম শেখ বাদী হয়ে সিরাজদিখান থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। মেসার্স ভাই ভাই মৎস্য হ্যাচারীর মালিক মোঃ নূর ইসলাম শেখ জানান, আমার হ্যাচারীর তিনটি পুকুর থেকে হ্যাচারীর “মা” মাছ কে বা কাহারা চুরি করে নিয়ে যায়। এসময় আমার তিনটি পুকুর থেকে ছোট মাছগুলো ফেলে রেখে “মা” মাছগুলো ধরে নিয়ে যায় চোরেরা। চুরি যাওয়া মাছের আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। আমি এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছি। অজ্ঞাতনামা চোরেরা প্রতি বছর আমার হ্যাচারীর পুকুর গুলোতে বিষ প্রয়োগসহ হ্যাচারীর মাছ চুরি করে নিয়ে যায়। আমি সেইসব অজ্ঞাতনামা চোরদের পরিচয় শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য থানা পুলিশের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। এ ব্যপারে সিরাজদিখান থানার এএসআই মোঃ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। চোরদের শনাক্তের জন্য কাজ চলছে।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!