শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

স্বাস্থ্যবিধি উপেক্ষা : সিরাজদিখানে সাপ্তাহিক হাট বন্ধ করলেন এসিল্যান্ড

 প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, ২৮ জুলাই, ২০২১

স্বাস্থ্যবিধি উপেক্ষা : সিরাজদিখানে সাপ্তাহিক হাট বন্ধ করলেন এসিল্যান্ড

সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখানে কঠোর লকডাউনের সরকারের নির্দেশনা অমান্য করে স্বাস্থ্যবিধি না মেনে সাপ্তাহিক হাট বসেছে, এমন খবর পেয়ে অভিযান চালিয়ে হাট বন্ধ করে দিয়েছেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাস ।

উপজেলা সদরের সিরাজদিখান বাজারে প্রতি বুধবার সাপ্তহিক হাট বসে । আর এই হাটকে কেন্দ্র করে উপজেলার ১৪ টি ইউনিয় থেকে ব্যবসায়ীরা তাদের মালামাল নিয়ে হাটে বসে। এখানে শতশত ক্রেতা বিক্রেতাদের সমাগম হয় । আজ সকাল থেকে হাটে মানুষ আসতে শুরু করে । দেশব্যাপী করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আর এই লকডাউন বাস্তবায়নে তাৎক্ষণিক খবর পেয়ে সকাল ১০ টায় সেখানে অভিযান চালান সহকারী কমিশনার(ভথমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাস । সরকারের নির্দেশনা অমান্য করে স্বাস্থ্যবিধি না মানায় হাটটি বন্ধ করে দেন তিনি ।

অন্যদিকে বুধবার দুপুরে সরকারী আদেশ অমান্য করায় উপজেলার নিমতলা এব্ং তালতালা বাজারে ভ্রাম্যমান আদালতে ৪ ব্যক্তিকে ৩ হাজার ৩শ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ ।

সহকারী-কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাস বলেন, ‘লকডাউন অমান্য করে সাপ্তাহিক হাট বসেছে, এমন খবর পেয়ে আমরা সেখানে অভিযান চালিয়েছি। হাট বন্ধ করে দিয়েছি। সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়রন প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।থ

এ সময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন,রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ,সিরাজদিখান বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. মোতাহার হোসেন,যুগ্মসাধারণ সম্পাদক আলম খান, এসআই সেকান্দার আলী,এএসআই হাফিজুর রহমান সহ গণমাধ্যমকর্মী, পুলিশ ও গ্রাম পুলিশের সদস্যরা

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!