শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শ্রীনগরে কালভার্ট নিমার্ণ কাজে অনিয়মের অভিযোগ

 প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, ১৯ জুলাই, ২০২১

শ্রীনগরে কালভার্ট নিমার্ণ কাজে অনিয়মের অভিযোগ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

শ্রীনগর উপজেলার বিবন্দী-বাড়ৈগাঁও সড়কের কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী ও টুনিয়ামান্দ্রা গ্রামের সীমানাবতর্ী স্থানে প্রায় ৪ মাস যাবত একটি কালভার্ট নিমার্ণ কাজ শুরু করা হলেও ব্যস্ততম সড়কে মানুষ পারাপারের জন্য কোন বিকল্প রাস্তার ব্যবস্থা করা হয়নি। পরিস্থিতির শিকার বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে ওই সড়কে পথচারীরা বিকল্প রাস্তার অভাবে ঝুঁকিপূর্ণভাবে পারাপার হতে গিয়ে দুঘর্টনার শিকার হচ্ছেন। সেতু নিমার্ণ কাজে নিম্নমানের উপকরণ সামগ্রী ব্যবহার করা ও যথাযথভাবে বিকল্প রাস্তা না করার অভিযোগে উঠে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স খান ট্রেডার্সের বিরুদ্ধে। সেতু নিমার্ণ কাজে এসব অনিয়মের ঘটনায় ও মানুষের দুভোর্গের কারণ হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা গেছে, অত্র এলাকার একমাত্র ব্যস্ততম এলজিইডিথর সড়কটির বিবন্দী ও টুনিয়ামান্দ্রার অংশে নিমার্ণাধীন কালভার্টের কাজ চলছে। এখন সেতুটি সর্বশেষ ঢালাইয়ের অপেক্ষায় আছে। ঢালাই কাজে নিম্নমানের মাটিযুক্ত পাথর ও বালু আনা হয়েছে। এছাড়াও সেতুর মাঝখানের পিলার বাঁকা হলেও সংশ্লিষ্ট কর্মকতার্দের নজরে আসেনি। অপরদিকে নিমার্ণাধীন সেতুর উত্তর পাশে জমির সমতল থেকে কোন রকমে একটি নাজুক বিকল্প রাস্তার মত দেখা গেলেও যানবাহন ও পথচারী পারাপারে তা যথেষ্ট নয়। এর পরেও মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। দেখা গেছে, আর এক ইঞ্চি পরিমান পানি বৃদ্ধি পেলেই বিকল্প রাস্তাটি ডুবে যাবে। এতে করে সড়কের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়বে।
স্থানীয়রা জানায়, ৪ মাস যাবত বিকল্প রাস্তা না থাকার কারণে চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে তারা যাতায়াত করছেন। এতে করে একাধিক দুঘর্টনা ঘটেছে এখানে। গত কয়েকদিন আগে বিবন্দী গ্রামের রুহুল আসিমনের স্ত্রী রাহিমা বেগম নিমার্ণাধীন সেতুর সামনে রাস্তা পার হতে গিয়ে দুঘর্টনার শিকার হন। এঘটনায় তার পাজরের ৬ হাড় ভেঙে যায়। এছাড়াও ভ্যান গাড়ি উল্টে পাশের ডোবায় গিয়ে পড়ে এক ব্যবসায়ীর ৬০টি মুরগী মারা গেছে। প্রতিনিয়ত কৃষকের ধান বোঝাই অটোরিক্স, মোটরসাইল ও পথচারীরা দুঘর্টনার শিকার হচ্ছে। এছাড়া রোগী বহনকারী এ্যাম্বুলেন্স ও অন্যান্য গাড়ি আসা যাওয়ার ক্ষেত্রে ভোগান্তিতে পড়ার ঘটনা তো আছেই জানান এলাকাবাসী।
এসময় সেতু নিমার্ণ শ্রমিকরা জানান, কাজের ঠিকাদার হিসেবে রতন মোল্লা নামে এক রড সিমেন্ট ব্যবসায়ীর আন্ডারে তারা এখানে কাজ করছেন। এ বিষয়ে রতন মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি একজন সাপ্লায়ার মাত্র।
স্থানীয় এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, সেতুটি নিমার্ণে সরকারি বরাদ্দ ধরা হয়েছে প্রায় ২৪ লাখ ৯৭ হাজার টাকা। কাজের তদারকীর দায়িত্বে রয়েছে উপজেলা এলজিইডিথর সহকারী প্রকৌশলী নুর মোহাম্মদ। মেসার্স খান ট্রেডার্স নামক ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্ণধার আব্দুল জহির খান সেতুর কাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন, নিম্নমানের উপকরণ সামগ্রী সেতুর ঢালাই কাজের জন্য আনা হচ্ছে। অপরদিকে এসব সামগ্রী আনার কাজে ব্যবহার করা হচ্ছে বড় লরি ও ট্রাক। গ্রামীন সড়কে চলাচলের অনুপযোগী এসব গাড়ির অতিরিক্ত ওভারলোডিংয়ের কারণে পাকা সড়ক অনেকাংশে ভেঙেচূড়ে ও দেবে গেছে। কয়েক মাস যাবত কচ্ছপ গতিতে নিমার্ণ কাজ চলছে। চলতি মাসেই কাজের মেয়াদ শেষ হয়ে যাবে। এছাড়াও এখানে লোক দেখানো একটি বিকল্প রাস্তা করা হলেও অনেক সময় দুঘর্টনা ঘটছে। অনেক পথচারী আহত হচ্ছেন।
মেসার্স খান ট্রেডাসের কর্ণধার ঠিকাদার আব্দুল জহির খান অটলের কাছে এবিষয়ে তিনি বলেন, আমি মূল ঠিকাদার। তিনি জানান, রতন মোল্লা তার পাটনার। বিকল্প রাস্তার কাজের বিষয়ে টেন্ডারে উল্লেখ নেই। সেতু নিমার্ণ কাজে নিম্নমানের উপকরণ সামগ্রী ব্যবহার করার কথা তিনি অস্বীকার করেন। বিকল্প রাস্তার অভাবে একাধিক দুঘর্টনার বিষয়ে জানতে চাইলে এবিষয়ে তিনি কথা বলতে রাজি হননি।
এ ব্যাপারে শ্রীনগর উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. রাজিউল্লাহ জানান, অনিয়মের কারণে সেতুর কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। দ্রুত বিকল্প রাস্তা নিমার্ণের জন্য তাগিদ দেওয়া হয়েছে।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!