রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শ্রীনগরে জাল দলিল চক্রের বিরুদ্ধে মানববন্ধন

 প্রকাশিত: ৩:৩৮ পূর্বাহ্ণ, ২৬ জানুয়ারি, ২০২১

শ্রীনগর (মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের শ্রীনগরে জাল দলিল করে খাল সহ জমি, বাড়ি ও পুকুর আত্মসাতকারী চক্রের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার বেলা ১১টায় উপজেলার ষোলঘর দারোগা পাড়া এলাকায় এই কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে অংশগ্রহনকারীরা জানান, ওই এলাকার আঃ জলিল, খলিল ও আব্দুল লতিফ গং মিলে খাল সহ অন্যান্য ব্যক্তির দখলিয় জমি,পুকুর বাড়ি জাল দলিল করে নামজারি করে নিয়েছে। এর মধ্যে মসজিদের ভোগ দখলীয় জায়গাও রয়েছে। তাছাড়া ওই এলাকার কৃষি পন্য আনা নেয়ার জন্য নৌ চলাচলের একমাত্র খালটিও তাদের থাবা থেকে বাদ পড়েনি।
মানববন্ধনকারীরা অভিযোগ করেন, জলিল-খলিল গং এসব জায়গার নামজারি করে তা জোর পূর্বক দখল করার চেষ্টা করছে। কেউ বাধা দিতে আসলেই তাদেরকে মারধরসহ নানা ভাবে হয়রানি করে আসছে। উপায় না দেখে ভুক্তভোগীরা নামজারির নথি তল্লাশী দিয়ে মুন্সীগঞ্জ থেকে দলিলের নকল তুলে দেখেন এটি শ্রীনগর উপজেলার সিংপাড়া এলাকার একটি দলিল। এতে জাল দলিলের বিষয়টি ধরা পড়ে। পরে তাদের নাম জারির বিরুদ্ধে শ্রীনগর উপজেলা ভূমি অফিসে মিস কেস দায়ের করা হয়। মোঃ নুরুজ্জামান নামে এক ভুক্তভোগী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩নং আমলী আদালত-মুন্সীগঞ্জে জাল দলিলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার সাক্ষী হওয়ার কারণে জলিল-খলিল গং নুরুল ইসলামকে মারধর করে। এছাড়া অন্যান্য স্বাক্ষীদেরকে হুমকি দিয়ে আসছে বলে মানববন্ধনকারীরা অভিযোগ করেন। তারা নামজারি ও জাল দলিল বাতিল সহ জলিল-খলিল গংদের অত্যাচার থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!