সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিরাজদিখানে ছেলের হাতে বাবা খুন ও অজ্ঞাত মহিলার গলাকাটা লাশ উদ্ধার

 প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, ২৫ নভেম্বর, ২০২০

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমিসংক্রান্ত বিরোধের জেড়ে ছেলের হাতে বাবা খুন ও অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ৯ টায় উপজেলার চিত্রকোর্ট ইউনিয়নের কালিপুর গ্রামে ৭০ বছর বয়সী ওহাব সরকার তার নিজ জমিতে গেলে তার ছেলে লিয়াকত সরকারের (৫০) লাঠির আঘাতে ঘটনাস্থলেই ওহাব সরকার মারা যায় বলে অভিযোগ পাওয়া গেছে। তার ৪ মেয়ে ও লিয়াকত সরকার একমাত্র ছেলে। চিত্রকোট ইউপি চেয়ারম্যান সামছুল হুদা বাবুল জানান, ছেলে লিয়াকতকে সম্পত্তি লিখে না দেওয়ার কারণে, সকালে ওহাব সরকার তার নিজ জমিতে গেলে, তার ছেলের লাঠির আঘাতে খুন হয়। এ সময় লিয়াকত সরকারের ছেলে শরিফ সরকার (২০) ও স্ত্রী আমেনা বেগম (৪২) সাথে ছিল। এ ব্যাপারে শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আসাদুজ্জামান জানান, ছেলে বাবাকে পিটিয়ে হত্যা করেছে নাকি স্টক করেছে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে জমিজমা নিয়ে বাবা-ছেলের সাথে বিরোধ ছিল দীর্ঘ দিন যাবৎ। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ছেলে পালিয়েছে। অপরদিকে উপজেলার লতব্দী ইউনিয়ন পরিষদ সড়কের লতব্দী গ্রামের গোয়ালবাড়ি খালে গতকাল সকাল ১০ টার দিকে অনুমান ২৪ বছর বয়সী এক মহিলার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এমদাদুল হক জানান, অজ্ঞাত মহিলার লাশের গলা কাটা আছে এবং লাশের পাশে ধারালো ছুরি পাওয়া গেছে। গত রাতে কোন এক সময় দুর্বৃত্তরা এই মহিলাকে হত্যা করে লাশ খালের কচুরির ভীতরে রেখে যায়। এলাকাবাসী পা বের হয়ে থাকায় দেখে পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়ন্তদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠিয়েছি।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!