বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই সফর, ১৪৪৮ হিজরি

সিরাজদিখানে কৃষকের লাউ গাছ কর্তন, লাখ টাকার ক্ষতি থানায় অভিযোগ

 প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, ২১ নভেম্বর, ২০২০

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: সিরাজদিখানে রাতের আধারে কৃষকের ১শ ৩০ টি লাউ গাছ কর্তন করেছে দুবৃত্তরা। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে কৃষকের। উপজেলার মধ্যম শিয়ালদি গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার কৃষক আরিফুল ইসলাম (৩২) বাদী হয়ে সিরাজদিখান থানায় ৩ জনকে আসামী করে অভিযোগ দায়ের করেছেন। গতকাল শনিবার সকালে পুলিশ ঘটনা¯’ল পরিদর্শন করেছেন। কৃষক আরিফুল ইসলাম জানান, রাস্তা সংলগ্ন আমার জমিতে লাউ চারা লাগানোর সময় গত মাসে ¯’ানীয় ইউপি সদস্য ভবন দাস বাধা দিয়েছিলেন এবং মোবাইলে ভিডিও করেছেন। এরপর ইউপি চেয়ারম্যান আমাদের ডেকে বলে সরকারি রাস্তা কেটে সব্জী বাগান করছো কেন। আমি বলেছি আমার জমি চাষ করেছি। তাছারা রাস্তাটি আমার জমির উপর দিয়ে গেছে। রাস্তার ঢালে জমি সংলগ্ন দু এক কোদাল মাটি সমান করা হয়েছে। সেগুলো আমি মাটি দিয়ে ভরাট করে দিয়েছি। এর আগে মনির হোসেন, মনু ও আলী হোসেন বাধা দিয়ে বলেছিল সরকারি রাস্তার পাশে তুই লাউগাছ লাগাতে পারবি না। যদি লাগাছ তাহলে আমরা তুলে ফেলব। এজন্য তাদের ৩ জনকে আসামী করে অভিযোগ করেছি। আমার ২১ শতাংশ জমি লাউ ঝাকা করেছি। সব মিলিয়ে আমার প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে। ইউপি সদস্য ভবন দাস জানান, রাস্তার পার কেটে লাউ চারা লাগানোর সময় আমি বাধা দিয়েছিলাম, চেয়ারম্যানকে জানিয়েছি। আরিফুল মাটি ভরাট করে দিয়েছে। তবে তার জমি সংলগ্ন রাস্তার পাশে লাউ গাছ রাতের আধারে কে বা কারা কেটেছে এটা জানা যায়নি। সিরাজদিখান থানা উপ পরিদর্শক নুরুল ইসলাম জানান, ঘটনা¯’ল পরিদর্শণ করেছি। তবে রাতের আধারে কে বা কারা গাছ কেটেছে তদন্ত চলছে। অভিযোগের প্রেক্ষিতে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা রক্ষায় থানায় ডাকা হয়েছে।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!