রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শ্রীনগরে ভাগ্যকুলের আ.লীগের সম্মেলনে বিএনপি-জামায়াতের কাউন্সিলর থাকার অভিযোগে সংবাদ সম্মেলন

 প্রকাশিত: ৭:২৯ পূর্বাহ্ণ, ২১ নভেম্বর, ২০২০

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে বিএনপি-জামায়াতসহ অন্যান্য দলের লোকজনকে কাউন্সিলর করার অভিযোগে সাংবাদ সম্মেলন করা হয়েছে। ২০ নভেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ভাগ্যকুল ইউনিয়ন পরিষদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি প্রার্থী ও  গত ইউপি নির্বাচনে  নৌকা প্রতিকে বিজয়ী ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত।
 সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের সামনে কাউন্সিলরদের তালিকা তুলে ধরে বলেন, ১৯৮ জন কাউন্সিলরের মধ্যে ৪৭ জন কাউন্সিলর সরাসরি বিএনপি, জামায়াত, বিকল্পধারা, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনীতির সাথে জড়িত। এই তালিকায় সরকারি কর্মচারীও রয়েছেন। তিনি আরো অভিযোগ করেন, কাউন্সিলরদের যে তালিকা সরবরাহ করা হয়েছিল পরবর্তীতে দেখা যায় একই তারিখে স্বাক্ষরিত কাউন্সিলরদের তালিকা পরিবর্তন করা হয়েছে। এসব বিষয় নিয়ে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. লুৎফর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি আমাদেরকে বলেন বিষয়টি দেখা হবে। পরবর্তীতে শুক্রবার কাউন্সিল শুরু হলে আমরা বিষয়টি উত্থাপন করি। পরে বিকাল ৫টা পর্যন্ত আমাদেরকে বলা হয় তালিকা পরিবর্তন করার পর কাউন্সিল করা হবে। ৫ টার পর আমরা চলে আসলে তারা জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দকে দিয়ে চাপের মুখে আগের কাউন্সিলরদের মাধ্যমে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করিয়ে নেন। এ সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য কাজী ইকবাল হোসেন পিউল, ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বিদায়ী কমিটির সহ-সভাপতি আলহাজ আব্দুর রহমান, নাজিম উদ্দিন বেপারী, যুগś-সম্পাদক আব্দুল সামাদ মেম্বার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল হক, কোষাধ্যক্ষ মোশারফ মেম্বার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এটিএম মাসুদ, মহিলা বিষয়ক সম্পাদিকা রোকসানা পারভীন, সহ দপ্তর সম্পাদক শওকত মৃধা, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি পারভেজ কবির, নুরে আলম মানিক প্রমুখ।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!