বৃহস্পতিবার ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শ্রীনগরে অসহায় পরিবারকে উচ্ছেদের পায়তারা

 প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, ২৭ অক্টোবর, ২০২০

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ শ্রীনগরে আপন বোনের পরিবারকে উচ্ছেদের ষরযন্ত্রে ভাই ও ভাতিজীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। উপজেলার আটপাড়া এলাকার বেলতলী গ্রামে অসহায় পরিবারটির ওপর হামলার ঘটনা ঘটেছে। ভূক্তভোগী পরিবারটি শ্রীনগর থানায় আপন ছোট ভাই তার স্ত্রী ও ভাতিজীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বেলতলী গ্রামের মৃত আলাউদ্দিন শেখের ছেলে হামিদুল শেখ (৩২), তার স্ত্রী সোমা আক্তার (২৩) ও ভাতিজী ফারজানা ইমরোজ আন্নি (২৪) আছমা বেগমকে পরিবারসহ উচ্ছেদের হুমকি দিয়ে আসছে। এনিয়ে গত ২৫ তারিখে রোববার বিকালে হামিদুলের স্ত্রী সোমা ও ভাতিজী আন্নি আছমা বেগম ও তার বড় মেয়ে রোমানা জেরিন (২১) কে মারপিট করে আহত করে। জানাযায়, এর আগে বিধবা আছমা বেগমকে তার বাবা বেলতলী মৌজায় লিজকৃত ৪০ শতাংশ জমির ৭ শতাংশ জমি মেয়ে আসমা বেগমের নামে হস্তান্তর করে যান। সেই সুবাধে বাবার দেয়া জায়গায় আছমা বেগম ঘর উঠিয়ে ২ কন্যা সন্তান নিয়ে বসবাস করছেন। অথচ তার ছোট ভাই হামিদুলের ষরযন্ত্রের স্বীকার বোনের পরিবারটি এখন মানবেত জীবনযাপন করছে। নাম প্রকাশে অনিচ্ছিুক একটি সূত্র জানায়, হামিদুল ও তার ভাতিজী আন্নি এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত। আন্নির এর আগে দুইটি বিয়ে হলেও মাদকসেবনের কারণে তার সংসার ভাঙে।
ভূক্তভোগী আছমা বেগম বলেন, বাবার লিজকৃত ৭ শতাংশ জমির মাত্র ৪ শতাংশ জমিতে ছোট্র একটি ঘর তুলে কলেজ পড়–য়া দুই মেয়েকে নিয়ে থাকছি। বেশ কিছুদিন যাবত হামিদুল আমাকে এখান থেকে উচ্ছেদের পায়তারা করছে। ওই দিন হামিদুরের কারসাজিতে তার স্ত্রী সোমা ও ভাতিজী আন্নি ঘরে এসে আমাদের ওপর হামলা করে। বড় মেয়েসহ আমি আহত হই। উপায় না পেয়ে থানায় অভিযোগ দায়ের করি। অভিযুক্ত হামিদুলের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, হামরঅর সময় আমি বাড়িতে ছিলাম না। তার বিরুদ্ধে বোনকে উচ্ছেদের অভিযোগটি সত্য নয়। তিনি দাবী করেন, তার বোনের সাথে তার টাকা পয়সার লেনদেন আছে। হামিদুলের স্ত্রী সোমা উল্টো অভিযোগ করে বলেন, আছমা বেগমই তাকে ও আন্নিকে মারধর করেছে। এ সময় তার কাছে থাকা ৩ লাখ টাকা ছিনিয়ের নেয় আসছমা বেগম। এতোগুলো টাকার ছিনিয়ে নেয়ার ঘটনায় কোনও অভিযোগ দায়ের করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখি কিছু করতে পারি কিনা। এবিষয়ে অভিযুক্ত ফারজানা ইমরোজ আন্নির সাথে যোগাযোগের চেষ্টা করে তার সাথে কথা বলা সম্ভব হয়নি। আটপাড়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আক্তার হোসেন জানান, হামলার ঘটনাটি তিনি লোক মুখে শুনেছেন। হামিদুলের স্ত্রী সোমা ও তার ভাতিজী আন্নি কাজটি অন্যায় করেছে।এ ব্যাপরে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ও শ্রীনগর থানার এসআই মো. খলিল জানান, অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
০
০
০
০
সর্বমোট
০
০
০
০

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
০
সুস্থ
০
মৃত্যু
০

বিশ্বে

আক্রান্ত
০
সুস্থ
০
মৃত্যু
০
Exim Bank

নামাজের সময়সূচি

বৃহস্পতিবার ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!