সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিরাজদিখানে গৃহবধূকে মারধরের অভিযোগ! 

 প্রকাশিত: ৩:৫৭ পূর্বাহ্ণ, ১ অক্টোবর, ২০২০

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভরনপোষণ চাওয়ায় উম্মে হানি (২৫) নামে এক গৃহবধূকে মারধরের অভিযোগ পাওয়া গেছে স্বামী  রিয়াজুল ইসলাম (৪৫) বিরুদ্ধে৷ গতকাল গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে খাসনগর গ্রামে ওই গৃহবধূর পিতা মৃত ইসমাইল মাস্টারের বসত বাড়ীতে এ ঘটনা ঘটে। পরে পাষন্ড স্বামীর হাত থেকে ওই গৃহবধূকে রক্ষা করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পাষণ্ড স্বামী উপজেলার আকবরনগর গ্রামের নূর মোহাম্মদের ছেলে। এ বিষয়ে ওই গৃহবধূ তার স্বামীকে বিবাদী করে গতকাল বুধবার রাতে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা যায, বেশ কয়েক বছর পূর্বে ইসলামি সরিয়ত মোতাবেক উম্মে হানি ও রিয়াজুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী রিয়াজুল ইসলাম তার স্ত্রীকে যৌতুকের জন্য চাপ প্রয়োগ করতে থাকে। পরে এক পর্যায়ে উম্মে হানি তার পিতার বাড়ী থেকে যৌতুক এনে দিতে অস্বীকৃতি জানায়। যৌতুকে না পেয়ে উম্মে হানিকে বাড়ী থেকে বের করে দেয়। এর পর থেকে ওই গৃহবধূর তার পিতার বাড়ীতে বসবাস করে আসছিল। উম্মে হানির তার স্বামীর কাছে ভরনপোষণ দেওয়ার কথা বললে বুধবার  মন্ধ্যায় বসত বাড়ীতে ঢুকে মারধর করে চলে যায় পাষন্ড স্বামী। এর আগে একাধিকবার গৃহবধূ উম্মে হানির উপর শারিরীক ও মানসিক নির্যাতন চালায় পাষন্ড স্বামী রিয়াজুল ইসলাম। ভুক্তভোগী গৃহবধূ উম্মে হানি বলেন, ৬ বছর ধরে আমাকে আমার স্বামী ভরন পোষন না দিয়ে যৌতুকের দাবী করে আমাকে মারধর চালিয়ে আসতেছে। আমি এ বিষয়ে থানায় অভিযোগ করেছি। আমি ওর উপযুক্ত বিচার চাই। সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!