সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিরাজদিখানে শ্রাবন্তী দত্ত’র অপহরণকারীর শাস্তি ও সুদর্শন গাঙ্গুলীর সম্পদ উদ্ধারে মানববন্ধন

 প্রকাশিত: ৪:৫০ পূর্বাহ্ণ, ২৮ সেপ্টেম্বর, ২০২০

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রাবন্তী দত্তের অপহরণকারীকে শাস্তি ও সুদর্শন গাঙ্গুলীর বেদখল সম্পদ উদ্ধারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সিরাজদিখান বাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে মানববন্ধন করা হয়। জেলা হিন্দু-বোৗদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, জেলা পূজা উদযাপন পরিষদ ও জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ প্রধান অতিথি উপস্থিত ছিলেন। এছাড়া শ্রাবন্তী দত্তের অপহরণকারীকে গ্রেফতার ও শাস্তির দাবীতে জৈনসার ইউনিয়নের হিন্দু সম্প্রদায় এবং সুদর্শন গাঙ্গুলীর বেদখল সম্পদ উদ্ধারের প্রতিবাদে কোলা ইউনিয়নের হিন্দু সম্প্রদায় মানববন্ধনে অংশ গ্রহণ করেন।জেলা হিন্দু-বোৗদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্ত্তির সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন জৈনসার ইউনিয়ন হিন্দু-বোৗদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি বাবু সত্যরঞ্জন। এ সময় বক্তব্য রাখেন জেলা হিন্দু-বোৗদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি এ্যাডভোকেট অজয় চক্রবর্ত্তি, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সমর ঘোষ, সহ-সভাপতি অভিজিৎ দাস ববি, রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা হিন্দু-বোৗদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সাংগঠনিক সম্পাদক টিটু চৌধুরী, জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি তাপস কুমার দাস, সাধারণ সম্পাদক তপন রাজবংশী, সিরাজদিখান উপজেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি পরিতোষ দেবনাথ, সহ সভাপতি দিপক মন্ডল, সাধারণ সম্পাদক দীলিপ মন্ডলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।শ্রাবন্তী দত্তের অপহরণ বিষয়ে জৈনসার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু জানান, ঘটনাটি অপহরণ নয়, মেয়েটি একটি মুসলমান ছেলের সাথে প্রেমেরে টানে পালিয়েছে। এ ব্যপারে পুলিশ জানায়, আমাদের তদন্তে ছেলে মেয়ের সম্পর্কের বিষয় পাওয়াগেছে। তবে মেয়েটির ১৮ বছর পূর্ণ হয়নি। থানায় অপহরণ মামলার প্রেক্ষিতে উদ্ধারের চেষ্টা অনেক অগ্রগামী। তবে এ মুহুর্তে আমরা বেশি তথ্য দেব না। খুব দ্রুত আমরা তাকে উদ্ধার ও ছেলেটিকে গ্রেফতার করতে পারব। আর গাঙ্গুলীর সম্পত্তির বিষয় আদালতের ব্যপার, আমরা আসামী ধরে আদালতে পাঠিয়েছি।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!