বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই সফর, ১৪৪৮ হিজরি

সিরাজদিখানে সরকারি জায়গার গাছ গেটে ইমারত নির্মাণ

 প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, ৯ সেপ্টেম্বর, ২০২০

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজদিখানে সরকারি জায়গার গাছ কেটে ইমারত নির্মাণের অভিযোগ পাওয়াগেছে। উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের বাহেরকুচি গ্রামের কাকালদী হতে বাহেরকুচি ঢালি আম্বার্স রিসোর্টে যাওয়ার সরকারি রাস্তার জায়গা ভরাট ও রাস্তার সরকারি বেশ কিছু গাছ কেটে ইমারত নির্মাণ করা হচ্ছে। এতে করে চাকুরীজীবি, স্কুল-কলেজ, মাদরাসা, মসজিদ, হাটবাজার ও রিসোর্টে যাতায়াতে লোকজনের সমস্যায় পরতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে।এ ব্যাপারে সোমবার বাহেরকুচি গ্রামের মো. নজরুল ইসলাম ঢালী বাদী হয়ে, খান মডেল টাউন এর স্বত্ত্বাধীকারি মো. মনির খান ও উপজেলার শিয়ালদী গ্রামের ইকবাল ঢালীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারি কমিশনার (ভূমি) ও থানাসহ বিভিন্ন দপ্তরে। অভিযোগের প্রেক্ষিতে সহকারি কমিশনার (ভূমি) এর নির্দেশে মঙ্গলবার মধ্যপাড়া ইউনিয়ন ভুমি উপ-সহকারি কর্মকর্তা আশিকুর রহমান পরিদর্শন করে কাজ বন্ধ রাখতে বলেছেন।খান মডেল টাউন এর স্বত্ত্বাধীকারি মো. মনির খান বলেন, আমি আমার জায়গায় কাজ করতেছি। আমি রাস্তা হতে আরো ৪ ফুট আমার জায়গা ছেড়ে দিয়েছি। নজরুল ঢালী রিসোর্টে রাস্তার জায়গা রয়েছে। আমার জমি সে নিতে চেয়েছিল ৭ কোটি টাকা মানুষ দাম বলে, আর সে আমাকে ৩ কোটি সাধে। আমি তার কাছে বিক্রি না করায় সে শত্রুতা করতেছে। তার রিসোর্টে গাড়ি রাখার জায়গা নাই। রাস্তার উপর গাড়ি রেখে মানুষকে ভোগান্তিতে ফেলেছে। পুরো চক টাই যেন তার লাগবে। আমি সরকারি জায়গা দখল করি নাই, আমার গাছ আমি কাটছি। সে অবৈধ কাজ করতেছে রিসোর্টে, এলাকাবাসী সবাই জানে। আপনারা ভাল করে খোঁজ নেন। আমার যদি এক ইঞ্চি জায়গা সরকারের পরে তাহলে যে কোন শাস্তি গ্রহণ করবো। আমি বিষয়টি উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন ভাই ও স্থানীয় চেয়ারম্যান করিম ভাইকে জানিয়েছি।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার জানান, অভিযোগ পেয়ে কাজ বন্ধ রাখা হয়েছে। তাদেরকে কাগজ-পত্র নিয়ে আসতে বলেছি। তবে এখনো তারা আসে নাই।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!