বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই সফর, ১৪৪৮ হিজরি

শ্রীনগরে নিয়ম ভঙ্গ করে লীজের জায়গায় বহুতল ভবন নির্মাণ!

 প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, ১৮ আগস্ট, ২০২০

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ শ্রীনগরে একসনা লীজের জমিতে ফের বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করার অভিযোগ উঠেছে। উপজেলার সদর ইউনিয়নের শ্রীনগর ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন কলেজ রোডে বেসঢালাই ও আরসিসি পিলার করে এই পাকা স্থাপনা নির্মাণ শ্যামসিদ্ধি গ্রামের মোয়াজ্জেম হোসেন গং। এর আগে গত জুলাই মাসে ওই লীজকৃত জায়গায় পাকা স্থাপনা নির্মাণের খবর পেয়ে উপজেলা প্রশাসনের নির্দেশে তা ভেঙে দেওয়া হয়। রহস্যজনক কারণে নিষেধাজ্ঞা অমান্য করে বহালতবিয়তে রোববার মোয়াজ্জেম গংদের ওই বহুতল ভবন নির্মাণের কাজ করতে দেখা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বেজ ঢালাই করে আরসিসি একাধিক পিলার নির্মাণ করা হয়েছে। পুরো ভবনের ইটের ওয়াল নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। তরিঘরি করে নির্মাণ শ্রমিকরা কাজ করছে। শ্রীনগর সদর ইউনিয়নের ব্যস্ততম শ্রীনগর বাজারের দারপ্রান্তে নিয়মনীতির তোয়াক্কা না করে এই নির্মাণ কাজ করা হচ্ছে। একটি সূত্র জানায়, এর আগে ভবন নির্মাণের খবর পেয়ে ভূমি অফিসের লোকজন এসে ভেঙে দেন। এখন কিছুদিন যাবত দিনে রাতে ও সাপ্তাহিক ছুটির দিনগুলোকে কাজে লাগিয়ে সমান তালে নির্মাণ কাজ করা হচ্ছে। এর আগে নির্মাণ কাজের জন্য আরসিসি পিলার নির্মাণ করা হয়েছিল। সংশ্লিষ্ট কর্মকর্তারা তা ভেঙে দিয়েছেন। এসময় নির্মাণ শ্রমিকদের কাছে জানতে চাইলে তারা বলেন, তারা দিনমজুরের কাজ করছেন। জায়গার মালিক এখন এখানে নেই। সে মাঝেমধ্যে আসেন।
স্থানীয়রা জানায়, শ্রীনগর ইউনিয়ন ভূমি অফিসের কয়েক ফুট দুরত্বে লীজের জায়গায় প্রথমবার ভবন নির্মাণের অভিযোগ উঠলে উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্মাণাধীন স্থাপনাটি ভেঙে দেন। রহস্যজনক কারণে আইন অমান্য করে পুনরায় তারা ভবন নির্মাণের সাহস কিভাবে পায়? এনিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
ভবন নির্মাণকারী মোয়াজ্জেম হোসেনের কাছে এ বিষয়ে জানতে তার সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
স্থানীয় শ্রীনগর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার নজরল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে কাজ বন্ধ করে দিয়ে এসেছি। নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় নির্মাণ কাজ শুরু করার বিষয়ে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি কি ব্যবস্থা নেবো? এটা ইউএনও স্যার নিবেন। এব্যাপারে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার বলেন, এ বিষয়ে উপজেলা ভূমি অফিসের কাননগোকে বলেছি। অবশ্যই নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!