শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই সফর, ১৪৪৮ হিজরি

সিরাজদিখানে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালন

 প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, ১৫ আগস্ট, ২০২০

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস নানা কর্মসূচির মাধ্য দিয়ে পালন করা হয়েছে। সারা দেশের ন্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন স্থানে কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু করা হয়। সকাল ৯টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এবং পরে উপজেলা পরিষদ আঙিনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার, উপজেলা চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি আহমেদ সাব্বির সাজ্জাদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, থানার ওসি মো. ফরিদ উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল, যুব উন্নয়ন কর্মকর্তা ডলী রানী নাগ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু কবর সিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাহমিনা আক্তার তুহিন, উপজেলা শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন, উপজেলা প্রকৌশলী শোয়াইব বীন আজাদসহ বিভিন্ন দপ্তেরের কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়া সিরাজদিখান প্রেসক্লাবের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। অন্যদিকে উপজেলার বালুরচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চৌরাস্তা মোড়ে পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদ-মাহফিলের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় আওয়ামী লীগের প্রবীণ নেতা ঋজু মাদবর, নূর মোহাম্মদ, জালাল মাস্টার, আবুল হাশেম, উপজেলা যুবলীগ নেতা আরিফ রশিদ, ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল খাঁন, উপজেলা বিকল্পধারার যুগ্মসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হোসেন ভান্ডারী, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মাস্টার, ইউপি সদস্য আবুল হোসেন প্রমূখ।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!