সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা তেঁতুলিয়ার শীতার্ত মানুষের পাশে মুন্সীগঞ্জের সামাজিক সংগঠন

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ণ, ২২ ডিসেম্বর, ২০১৯

ছবি: আলোকিত সংবাদ

 সিরাজদিখান প্রতিনিধিঃ দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য শীতকাল বড় কষ্টের। শীতকাল এলেই দরিদ্র অসহায় মানুষ শীতে জবুথবু হয়ে যায়। খাবারের চেয়েও তাদের শীত নিবারণ অতীব প্রয়োজন হয়ে পড়ে। শৈত্যপ্রবাহের রুক্ষতা থেকে রক্ষা পাওয়ার ন্যূনতম ব্যবস্থাপনাও তাদের থাকে না। ফলে অসহায় ও হতদরিদ্রদের কষ্ট কেবল বেড়েই যায়। বৃদ্ধ, শিশু ও ফুটপাতের গরিব মানুষ গরম কাপড়ের অভাবে মারাও যায়। হাড় কাঁপানো শীতের কবল থেকে তাদের রক্ষা করা এবং সামর্থ্যের ভিত্তিতে সাহায্য-সহযোগিতার হাত প্রসারিত করা প্রত্যেক মানুষের দায়িত্ব। এবছর সীমান্তবর্তী এলাকা তেঁতুলিয়ায় শৈত্যপ্রবাহ ব্যাপকতা ধারণ করেছে। সবচেয়ে বেশি কষ্টে আছে অসহায় বৃদ্ধ ও শিশুরা। সাধারণ মানুষের ঠান্ডাজনিত অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সেবামূলক সংগঠনের শীতবস্ত্র বিতরণ করতে দেখলেই হাজার হাজার অসহায় আবাল-বৃদ্ধ-বনিতা হুমড়ি খেয়ে পড়ছে। মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন বরাবরের মত এবছরও অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় এবছর তারা শীতবস্ত্র বিতরনের উদ্যোগ গ্রহন করে এবং সিরাজদিখান উপজেলা সহ সীমান্তবর্তী পঞ্চগড়-তেঁতুলিয়া, যেখানে সবচেয়ে বেশি শীত অনুভূতি হচ্ছে সেখানে শীতবস্ত্র বিতরনের সিদ্ধান্ত নেয়। তেঁতুলিয়ার সাতটি ইউনিয়নে দুই দিনব্যাপী বিতরণ কর্মসূচীতে প্রায় এক হাজার মানুষের মধ্যে কম্বল ও শীতের পোশাক বিতরন করে। বিশেষ করে শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করায় স্থানীয় লোকজনের প্রশংসা কুড়িয়েছে। শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নূরানী মাদ্রাসার প্রধান অধ্যক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন স্বপ্নসিঁড়ি সমাজকল্যাণ সংস্থার সভাপতি মাহমুদুর রহমান উজ্জল, ইউথ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বায়েজিদ খান, ফ্রেন্ডস্ এসোসিয়েশন ‘৯৫ এর পরিচালক আরিফ রশিদ, আল-এহসান নাগরিক সেবার পক্ষে সাইফুল ইসলাম, শিক্ষক সমাজ সিরাজদিখান এর প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম মুন্সী, মোঃ তরিকুল ইসলাম, সুমন মাষ্টার, কাইয়ুম প্রধান, মাহাবুব, জোবায়ের, ইমরান, জাহাঙ্গীর আলম, জাহিদুল ইসলাম তাউরাবাদী প্রমূখ।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!