শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই সফর, ১৪৪৮ হিজরি

হুমকিতে মসজিদ, বিদ্যৃৎ টাওয়ার,সরকারী ঘাটলা,রাস্তাসহ ৫০টি বাড়ী সিরাজদিখানে ১০টি বসতবাড়ী নদী গর্ভে

 প্রকাশিত: ৩:৩৭ পূর্বাহ্ণ, ৮ আগস্ট, ২০২০

সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীর পানি কমার সাথে সাথে নদীর তীব্র স্রোতের কারণে ভাঙনের তীব্রতা বেড়েছে। গত তিন দিনে নদী গর্ভে বিলীন হয়েছে উপজেলার চিত্রকোট ইউনিয়নের গোয়ালখালী ডাকপাড়া গ্রামের প্রায় ১০ টি বাড়ী। হুমকির মুখে আরো পঞ্চাশ বাড়ীসহ মসজিদ, সরকারী বিদ্যুৎ টাওয়ার এবং সরকারী ঘাটলা, সরকারী রাস্তা ।এতে নদী ভাঙন কবলিত এলাকার মানুষ আতংকের মধ্যে দিন কাটাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে এসব এলাকায় কোন ধরণের সাহায্য পাচ্ছেন না বলে ভাঙনকবলিত স্থানিয়রা অভিযোগ করেন। অনেক পরিবার তড়িঘড়ি করে তাদের ঘরবাড়ি অন্য অন্যত্র সরিয়ে নিয়েছে।গতকাল শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়,ধলেশ্বরী নদীর ভাঙনে দিশেহারা গোয়ালখালী ডাকপাড়া গ্রামের মানুষ। প্রশাসনের কোন পদক্ষেপ না থাকায় এলাকার যুবক ছেলেরা চাঁদা তুৃলে কিছু বাঁশ দিয়ে এ মহা ধ্বংস রক্ষার ক্ষুদ্র প্রচেষ্টা চালাচ্ছে ।ক্ষতিগ্রস্তরা বলেন, হঠাৎ নদীতে পানি কমে  বাড়ায় ভাঙনের মুখে পড়েছেন তারা। বসতভিটাসহ সবই নদীতে চলে গেছে। কিছুক্ষন পর পর বড় বড় পাড় ভেঙে পড়ছে। প্রায় ১০টি পরিবার নিঃস্ব হয়ে গেছে। ভাঙনের আতঙ্কে পুরো গ্রাম।চিত্রকোট ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হুদা বাবুল বলেন, নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। নদীতে পানি কমার সাথে সাথে তীব্র স্রোতের কারণে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এ পর্যন্ত প্রায় ১০ টির মত বাড়ী নদীতে ভেঙ্গে নিয়েছে । আমি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে বলেছি । তিনি দ্রুত ব্যবস্থা নিবেন বলে আমাকে আশ্বাস করেছেন । খুব দ্রæত প্রদক্ষেপ না নিলে শতাধিক বাড়ী ঘরসহ সরকারী সম্পদ নদীর গর্ভে চলে যাওয়ার সম্ভাবনা আছে ।সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার জানান, বিষয়টি আমি জেনে সাথে সাথেই পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করেছি । সেখান থেকে কর্মকর্তা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস  দিয়েছেন । আমরা শুধু তাদের আশায়ই বসে নেই । আমরাও চেষ্টা করব এ অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!