মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিরাজদিখানে রাস্তা নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

 প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, ২৭ জুন, ২০২০

সিরাজদিখান (মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার আমজাদ হোসেনের বিরুদ্ধে রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ উঠেছে।চান্দের চর তমিজউদ্দিন মার্কেট থেকে কামাইল্লা মাদবরের বাড়ির মোড় পর্যন্ত ৬০০ মিটার রাস্তা সংস্কারে ২লক্ষ টাকা সঠিকভাবে খরচ না করে দায়সারা ভাবে রাস্তার কাজ করার অভিযোগ উঠেছে এই মেম্বারের বিরুদ্ধে। এলাকাবাসী সূত্রে জানা যায়, এই অল্প রাস্তা আগেই ইটের সলিউশন ছিলো। এটাকে পুনরায় সংস্কার করার জন্য এডিপি থেকে ২ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। ইউপি সদস্য আমজাদ হোসেন মাত্র অল্প জায়গায় ইট লাগিয়ে এবং রাস্তার উপর হালকা বালু ছিটিয়ে সংস্কারের নামে ব্যাপক অনিয়ম করে চলেছেন। এই নিয়ে স্থানীয় এলাকাবাসী ও সোশ্যাল মিডিয়া ফেসবুকে গত কয়েকদিন যাবত চলছে তুমুল ঝড়।সরেজমিনে রাস্তায় কর্মরত শ্রমিকের সাথে কথা বলে জানা যায়, ৮ জন শ্রমিক মোট ৭ দিন কাজ করেছে এই রাস্তা সংস্করণে। এই রাস্তায় শ্রমিকদের প্রতিজনের কাজের রোজ ছিলো ৬০০ টাকা করে। এছাড়া এই রাস্তা সংস্কারে মাত্র ৭ হাজার ইট লেগেছে যা কিনা একেবারে নিন্মমানের। আর কয়েক ট্রলি পুরাতন বালু। এছাড়া রাস্তার পাশে বাড়ির মালিকদেরও অভিযোগ তারা রাস্তার ঢালু দিয়ে মাটি না ফেলে রাস্তা চওড়া করার জন্য মানুষের বসতভিটা কেটে রাস্তা প্রস্তুত করেছে। এবিষয়ে জানতে চাইলে বালুচর ইউনিয়ন ২ নং ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, এডিপি অফিস থেকে আমাকে যেভাবে বলেছে, আমি সেভাবেই কাজ করেছি। এখানে কাউকে জবাবদিহিতা করার প্রয়োজন নেই। ইঞ্জিনিয়ার এসে দেখে গেলেই বুঝা যাবে আমার কাজ ঠিক আছে কিনা। কাউকে আমার কাজের জন্য জবাবদিহি করার প্রয়োজন পরেনা।এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী সোয়াইব বিন আজাদ বলেন, এই রাস্তার ব্যাপারে ইতমধ্যে অনেক অভিযোগ পেয়েছি। আমরা এখন পর্যন্ত কোন বিল দেইনি। আগে রাস্তা পরিদর্শন করবো, তারপর বিল দেবো। অভিযোগ সত্য হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!