মঙ্গলবার ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সিরাজদিখানে বিষ প্রয়োগে হ্যাচারির মা ও বাবা মাছ নিধন, ১২ লাখ টাকার ক্ষতি

 প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, ২৪ জুন, ২০২০

সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজদিখানে বিষ প্রয়োগে ভাই ভাই হ্যাচারী ও শাপলা মৎস্য হ্যাচারীর ১২ লাখটাকার রুই, কাতলা,মিরকা, কালিবাউস, বাটা, পুঁটি, গøাসকাপ মাছসহ অন্যান্য মা ও বাবা মাছ নিধন করেছে দুস্কৃতকারীরা । মঙ্গলবার দিনগত গভীর রাতে ৪ টি পুকুরে ইঁদুর মারার বিষ দিয়ে এ মা ও বাবা মাছ গুলো মারা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কোলা ইউনিয়নের নন্দনকোনা গ্রামের ভাই ভাই মৎস্য হ্যাচারি ও শাপলা মৎস্য হ্যাচারির পুকুর গুলোতে। ভাই ভাই হ্যাচারির মালিক নূরুল ইসলাল জানান, মঙ্গলবার দিনগত গভীর রাতে কে বা কারা পুকুরে ইঁদুর মারার বিষ দিয়ে মা ও বাবা মাছ মেরেছে আমি জানিনা । আমার কর্মচারী বুধবার সকাল ৬ টায় মাছগুলো পুকুরের উপরে ভেসে উঠছে দেখে আমাকে খবর দিলে আমি দ্রæত এসে দেখি কিছু মাছ চিৎহয়ে ভাসছে এবং কিছু মাছ মারাগেছে। পরে দ্রæত কিছু মাছ ধরে পর্যবেক্ষণে রেখেছি। বিষয়টি সিরাজদিখান থানায় ও মৎস্য কর্মকর্তাকে জানিয়েছি । থানা থেকে পুলিশ এসে দেখে গেছে। তিনি আরো জানান, এর আগেও দুইবার মা মাছ মেরেছে দুস্কৃতকারীরা। তখন আমার ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছিলো। এবার প্রায় ৮ লক্ষ টাকা ক্ষতি হবে।শাপলা মৎস্য হ্যাচারির মালিক খোরশেদ আলম বলেন, গতরাতে বিষদিয়ে আমার দুইটি পুকুরের মাছ ক্ষতি করেছে। একটা পুকুরের মাছ মরে ডুবে গেছে। অন্য পুকুরের মাছ কিছুটা বাঁচাতে পেরেছি। মা ও বাবা মাছ মরায় প্রায় আমার ৩ থেকে ৪ লক্ষ টাকার ক্ষতি হবে। এ বিষয়ে এখনো থানায় অভিযোগ করিনি তবে করবো। আর দুই মাস পরেই মাছগুলো থেকে ডিম সংগ্রহ করতাম। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা যুধিষ্ঠির রঞ্জন পাল জানান, আমি অসুস্থ থাকার কারণে যেতে পারিনি। তবে বিষয়টি আমি জেনেছি।এ ব্যাপারে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন বলেন,ঘটনা স্থলে পুলিশ গিয়েছিল,এ পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

মঙ্গলবার ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!