সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সিরাজদিখানের শেখ সাহেব খ্যাত, নাট্যকার রশিদ মাস্টারের আজ ১৫তম মৃত্যু বার্ষিকী

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৭:২৭ পূর্বাহ্ণ, ২১ ডিসেম্বর, ২০১৯

ছবি: আলোকিত সংবাদ

সিরাজদিখানের শেখ সাহেব খ্যাত, নাট্যকার রশিদ মাস্টারের আজ ১৫তম মৃত্যু বার্ষিকী

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ সর্বজন শ্রদ্ধেয় রশিদ মাস্টারের আজ ১৫তম মৃত্যু বার্ষিকী। ২০০৪ সালে ২০ শে ডিসেম্বর এই দিনে মারা যান তিনি। রশিদ মাস্টার ছিলেন সিরাজদিখান তথা মুন্সীগঞ্জের প্রিয়মুখ। সাংস্কৃতিক অঙ্গনে তার বিচরণের স্মৃতি আজও মানুষের মুখে মুখে। সিরাজদিখানে তিনি ছিলেন জয় বাংলার ফেরিওয়ালা। বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর গ্রামের মুন্সী বাড়ীতে মুললিম রশিদ মাস্টারের জন্ম। তিনি একাধারে ছিলেন সমাজ সংস্করক, অভিনেতা, নাট্যকার, আবৃতিকার ও শিক্ষক। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তিনি মঞ্চ নাটকে অভিনয় করেছেন। প্রয়াত নায়ক রাজ্জাক সাহেব ছিলেন তার বন্ধু। অভিনয় জগতের পাশাপাশি তিনি ছিলেন কবিতা আবৃতিতে পারদর্শী। মুন্সীগঞ্জের সেরা আবৃতিকার হিসেবে খ্যাতি ছিল তার । বাংলা একাডেমী থেকে পেয়েছেন নটরাজ আখ্যা। চমৎকার কন্ঠের জাদুতে মানুষ ছিল মুগ্ধ। বক্তা হিসেবে তিনি ছিলেন দক্ষ। অবিকল বঙ্গবন্ধুর কন্ঠ তার কন্ঠে ফুটে উঠতো। তার বক্তব্য শোনার জন্য এলাকার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করত। মাইকে কন্ঠ ভেসে আসলেই বুঝা যেত রশিদ মাস্টার বক্তব্য দিচ্ছেন। বঙ্গবন্ধুর প্রতি ছিল তার অকৃত্রিম ভালোবাসা। এলাকার জনগণ তাকে ভালোবেসে শেখ সাহেব বলে ডাকতো। বঙ্গবন্ধুর প্রতি ভালবাসাই তিনি শেখ সাহেব হয়ে উঠেন। জামাল উদ্দিন চৌধুরী এমপি, স্কুলবন্ধু কুরবান আলী এবং আরও গুটিকয়েক সমমনাদের নিয়ে তারা সিরাজদিখানের প্রত্যন্ত অঞ্চলে জয় বাংলার সমর্থকদের একত্রিত করেছিলেন। ৭৫ পরবর্তী সময়েও যারা সিরাজদিখানে আওয়ামীলীগকে শক্তহাতে সংগঠিত করে রেখেছিল, তাদের মধ্যে অন্যতম রশিদ মাস্টার । বর্তমানে অনেক বড় নেতা প্রথমে তার হাত ধরে আওয়ামীগের রাজনীতি শুরু করেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব মহিউদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক এস, এম সোহরাব হোসেন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক এডভোকেট আবুল কাশেম, মুক্তিযুদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলেক মুন্সীসহ মুন্সীগঞ্জের আওয়ামীলীগের নেতা কর্মীরা আজও রশিদ মাস্টারকে শ্রদ্ধাভরে স্মরণ করে। পরিবারের পক্ষ থেকে তার আত্মার শান্তির জন্য মসজিদ-মাদ্রাসা ও এতিমখানায় দান করা হয়। তার মৃত্যু বার্ষিকীতে উপজেলা আওয়ামীলীগ এবং পরিবারের পক্ষ থেকে বিশেষ কোন অনুষ্ঠানের আয়োজন করা না হলেও রশিদ মাস্টার বেঁচে আছেন মানুষের ভালোবাসার মধ্যদিয়ে।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!