রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

তিন মাসে এক বছরের কাজ করেছিঃ হাবিব ওয়াহিদ

 প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, ২০ জুন, ২০২০

ঘরে বসেই নতুন গান প্রকাশ করেছেন হাবিব ওয়াহিদ।‘প্রেমের খেলা’ গানটি নিয়ে কী বলবেন?

 

গানটির পরিকল্পনা করি ৫ জুন। ভালো মুডে ছিলাম, তাই মাত্র চার দিনেই গানের সুর, কথা, সংগীতায়োজন, রেকর্ডিং, মিক্স মাস্টার, ভিডিও করে ফেলি। এমনটা সাধারণত হয় না। একটা ঘোরের মধ্যেই পুরো কাজটি হয়ে গেছে। কথা লিখেছেন আলী বাকের জিকো। আমার স্টুডিওতেই ভিডিও নির্মাণ করেছেন মীর শরিফুল করিম শ্রাবণ। ১১ জুন আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ করি।

 

ভিডিওতে সাধারণত আপনাকে এভাবে দেখা যায় না…

 

গানটি একটু রিদমিক, দোলা আছে। ভিডিওর শুটিং করার সময় গানের তালে তালে এটা স্বাভাবিকভাবেই চলে এসেছে। আমি নিজেও কাজটি করে খুব মজা পেয়েছি। শ্রোতারাও এভাবে আমাকে দেখে আনন্দ পাচ্ছে।

 

সামনে নতুন কী আসবে?

 

আমার পরিকল্পনা প্রতি মাসে একটি করে গান প্রকাশ করা। করোনার কারণে মাঝখানে একটু বিরতি ছিল। মাসের শেষ সপ্তাহে আমার সুর-সংগীতায়োজনে অন্য একজন শিল্পীর গান আসবে। তার নাম এখনই বলতে চাই না। আগামী মাসে আসবে একজন গায়িকার সঙ্গে আমার দ্বৈত একটি গান। এই গায়িকার সঙ্গে আগে কখনো কাজ করিনি। এটাও চমক হিসেবেই থাক!ঘরবন্দি থেকে বেশ গান করছেন মনে হচ্ছে?ঘরবন্দি অবস্থায় এ পর্যন্ত ১৫টি গান বানিয়েছি। ১০টিই এখন প্রকাশ করার মতো। বলা যায় তিন মাসে এক বছরের কাজ করে ফেলেছি।দাড়ি-গোঁফ অনেক লম্বা রেখেছেন দেখছি।হা হা হা! এটা নিয়ে আছি এক বিচিত্র অভিজ্ঞতার মধ্যে। কেউ বলছে হেভি লাগছে, একদম জোশ! আবার কেউ বলছে মানাচ্ছে না! আসলে পরিকল্পনা করে দাড়ি-গোঁফ বড় করিনি। ঘরবন্দি থাকতে থাকতে হয়ে গেছে। পরে মনে হলো ভালোই তো লাগছে, থাক না কিছুদিন। নতুন কোনো ভিডিওতে প্রয়োজন না হওয়া পর্যন্ত এই লুকেই থাকব।

 

পুত্র আলিম ওয়াহিদ কেমন আছে?

 

ভালোই আছে। ধানমণ্ডির একটি স্কুলে কেজি টুতে পড়ছে। আমার সঙ্গে স্টুডিওতে আসতে আসতে ওর অন্য রকম একটা নেশা হয়ে গেছে। আমার কি-বোর্ড, মাইক এগুলো সারাক্ষণ সাজাতে থাকে। প্লাস্টিকের ডিব্বা, মুড়ির টিন এগুলো দিয়ে ড্রাম সেট বানায়। বিষয়গুলো আমি খুব উপভোগ করি। তবে সাজানো দিয়ে তো আর ভবিষ্যৎ বোঝা যাবে না, সেটা বোঝা যাবে বাজানো দিয়ে।

 

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!