বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই সফর, ১৪৪৮ হিজরি

সিরাজিখানে শর্ষে ক্ষেতে মৌচাষ

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, ২০ ডিসেম্বর, ২০১৯

ছবি: আলোকিত সংবাদ

সিরাজিখানে শর্ষে ক্ষেতে মৌচাষ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মৌচাষিরা পালিত মৌমাছি নিয়ে যাচ্ছেন শর্ষে ফসলের ফুল ফোটা জমিতে। সেখানে অজ ফুল থেকে মধু আহরণ করে মৌচাকে জমা করছে মৌমাছির দল। অগ্রহায়ণ থেকেই মধু সংগ্রহের মৌসুম শুরু হয়। এখন পৌষ মাস। এ সময়টায় মৌমাছি ও শর্ষে চাষিদের ব্যস্ততা যেন একসূত্রে গাঁথা। এখন ক্ষেতের পর ক্ষেত, মাঠের পর মাঠ হলুদ রঙে একাকার হয়ে গেছে। ভোরের শিশির বিন্দু ঝরছে ফুলে ফুলে। সূর্য উঠতেই শুরু হয়ে যায় মৌমাছির মধু সংগগ্রহের ব্যস্ততা। তা চলে সূর্যের আলো নিভে যাওয়ার আগ পর্যন্ত। সকাল, দুপুর, বিকেল প্রতিটি ক্ষণেই যেন প্রকৃতির নানা রূপ ভর করে সিরাজদিখানের রাজানগর ইউনিয়নের নয়ানগর এলাকার মধুপল্লীতে। বিস্তীর্ণ জমিজুড়ে এখন মনকাড়া শর্ষে ফুলের হলদে রঙের মেলা। সেখানেই চলছে মৌমাছির মধু আহরণের কর্মযজ্ঞ। শর্ষে ক্ষেতের পাশেই সারিবদ্ধভাবে বসানো হয়েছে মৌমাছির বাক্স। হাজার হাজার মৌমাছি হলুদ রঙের শর্ষে ফুল

থেকে মধু সংগগ্র করে বাক্সে জমা করছে। ছয়-সাত দিন পরপর ওই সব বাক্স থেকে বিশেষ পদ্ধতিতে মধু সংগ্রহ করা হচ্ছে। প্রতি বাক্সে প্রায় ৫০ থেকে ৬০ হাজার মৌমাছি আর একটি মাত্র রানী মৌমাছি থাকে। রানী মৌমাছি ডিম দেয়। সারাদিন মাছিগুলো শর্ষে ফুলে পরাগায়ন ঘটায় এবং মধু সংগ্রহ করে। ৬০টি বাক্স নিয়ে ‘দিগন্ত’ খামারের মালিক মো.আলম শেখ মৌমাছি নিয়ে ব্যস্ত সময় পার করছেন সিরাজদীখানের নয়ানগর গ্রামের শর্ষের জমিতে। মৌমাছিগুলো বাক্স থেকে নির্দিষ্ট পথে বের হয়ে ক্ষেতের ফুলে ফুলে বসে মধু সংগ্রহ করে ফিরে আসছে বাক্সে। আর বাক্সের ভেতরে থাকা বিশেষ ফ্রেমে মৌচাকে মধু জমা করছে। প্রতিটি বাক্সে রয়েছে ৮ থেকে ১০টি ফ্রেম। ‘দিগন্ত’ মৌ খামারের মালিক মো.আলম শেখ বলেন,‘ ছয় মাস আমরা মধু সংগ্রহ করি। আমাদের তিন থেকে চার লাখ টাকা আয় হয় তবে আমরা ন্যায্য দাম পাই না এবং বাকি ছয় মাস মৌমাছি পালতে আমাদের খুব কষ্ট হয়। মৌমাছিকে চিনি খাওয়াতে হয়। তাদের রাখতে আমাদের অনেক খরচ হয়।’ সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায় বলেন, ‘মৌমাছির এই চাষ শুধু মৌচাষিকেই স্বাবলম্বী করছে না, বরং দেশের শস্য উৎপাদন বৃদ্ধি করছে। শর্ষে ক্ষেতে মৌমাছি এক ফুল থেকে মধু সংগ্রহ করে অন্য ফুলে গিয়ে বসছে। এতে মৌমাছির পায়ে পায়ে এক ফুল থেকে অন্য ফুলে পরাগায়ন হচ্ছে। এতে ফসলের উৎপাদন বেড়ে যাচ্ছে ১৫ থেকে ২০ শতাংশ। একদিকে ফলন বৃদ্ধি আবার সঙ্গে বাড়তি লাভ মধু।’

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!