শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

করোনা আক্রান্ত মা শিশুকে বুকের দুধ খাওয়াতে পারবে: ডব্লিউএইচও

 প্রকাশিত: ৬:৪৬ পূর্বাহ্ণ, ১৪ জুন, ২০২০

করোনা আক্রান্ত মায়ের বুকের দুধে জীবিত কোনও করোনা ভাইরাসের অস্তিত্ব পায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তাই সংস্থাটি ভাইরাসে আক্রান্ত মায়েদের শিশুকে বুকের দুধ পান করানো বন্ধ না করার পরামর্শ দিয়েছে। শুক্রবার (১২ জুন) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও বিভিন্ন ধরনের সংক্রামক রোগ থেকে বাঁচাতে বুকের দুধ খুবই জরুরি।

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস বলেন, ‘আমরা জানি বাচ্চারা তুলনামূলকভাবে করোনা ভাইরাসে কম আক্রান্ত হয়। তাছাড়া মায়ের দুধে অ্যান্টিবডি থাকে, যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ডায়রিয়া, নিউমোনিয়া ও অন্যান্য সংক্রামক রোগ থেকেও শিশুকে রক্ষা করে। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীরা দেখেছেন বুকের দুধ খাওয়ানো বাচ্চারা করোনায় সংক্রামিত হওয়ার ঝুঁকি কম।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রজনন-স্বাস্থ্য ও গবেষণার সিনিয়র উপদেষ্টা অংশু ব্যানার্জী জানিয়েছেন, করোনায় আক্রান্ত মায়ের বুকের দুধে অসক্রিয় ভাইরাসের অংশবিশেষ পাওয়া গেলেও সক্রিয় কোনও করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা করোনা আক্রান্ত কোনও মায়ের বুকের দুধে ভাইরাসের উপস্থিতি পাইনি। সেজন্য মায়ের থেকে শিশুর আক্রান্ত হওয়ার কোনও প্রমাণ নেই’।

ড. টেড্রোস বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ হলো নতুন মা করোনা ভাইরাসে আক্রান্ত হলেও শিশুকে বুকের দুধ খাওয়ান। এতে করে শিশুর শরীরে অ্যান্টিবডি তৈরি হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।

তিনি বলেন, সন্দেহজনক বা নিশ্চিত কোভিড-১৯ আক্রান্ত মায়েদের শিশুকে বুকের দুধ খাওয়াতে আমাদের উৎসাহিত করা উচিত এবং মা খুব অসুস্থ না হওয়া পর্যন্ত শিশুকে তার থেকে আলাদা করা উচিত নয়।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!