রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শ্রীনগরে শিশু শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা

 প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, ১৩ জুন, ২০২০

এমডি মাসুম,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ শ্রীনগর উপজেলার কুকুটিয়া গ্রামের শিশু শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বপন বেপারীর (৩৫) বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার রাতে ওই শিশুর পিতা বাদী হয়ে শ্রীনগর থানায় মামলাটি দায়ের করেন। স্বপন কুকুটিয়া গ্রামের হযরত আলী বেপারীর ছেলে। ধর্ষণ চেষ্টাকারীকে গ্রেফতারের দাবীতে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। শিশুটির পরিবার সূত্রে জানা যায়, প্রতিবেশী স্বপন বেপারী গত ২৫ রমজানের দিন থেকে শিশুটিকে ফুসলিয়ে একাধিক বার ধর্ষণের চেষ্টা করে। এতে করে শিশুটির যৌনাঙ্গে ক্ষত হয়। এতে মেয়েটি হঠাৎ অসুস্থ হয়ে পরলে সে তার মায়ের কাছে ঘটনা খুলে বলে। পরিবারটি প্রথমে লোকলজ্জার ভয়ে কাউকে কিছু না বললেও পরে শিশুটির শারীরিক অবস্থা খারাপের দিকে যেতে থাকলে ঘটনাটি জানাজানি হয়। শিশুটির বড় ভাই বলেন, আমার বোনটি প্রায় সময়েই প্রতিবেশী স্বপনের ঘরে যাওয়া আসা করতো। টিভি দেখত। এই সুযোগে স্বপন অপকর্ম করে। এঘটনায় বাবা বাদি হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেছেন। লম্পট স্বপন ৩ সন্তানের জনক। স্বপন ও তার ভাই ময়না বেপারী ভাঙ্গারীর ব্যবসা করে। অভিযুক্ত স্বপনের বড় ভাই ময়না বেপারী ও তার সহযোগিরা ঘটনাটি ধামাচাপা দিতে এলাকায় প্রভাব বিস্তার করছে বলে স্থানীয়রা জানায়। অভিযুক্ত স্বপন ও তার বড় ভাই ময়নার সাথে এ বিষয়ে জানতে যোগাযোগ করেও তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি। স্থনীয় ইউপি সদস্য রতন কান্তী বাবুল চৌধুরী জানান, গত ২/৩ দিন আগে মেয়েটির পরিবার আমাকে ঘটনাটি জানালে আমি তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেই। এব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা দায়ের হয়েছে। শনিবার শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ পাঠানো হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!