রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শ্রীনগরে প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবস উপলক্ষ্যে মিলাদ

 প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, ১১ জুন, ২০২০

এমডি মাছুম,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ শ্রীনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সাবেক সহ-সম্পাদক গোলাম সারোয়ার কবীরের আয়োজনে উক্ত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বাদ যোহুর উপজেলা পরিষদ জামে মসজিদে মুন্সীগঞ্জ-১ আসনের পক্ষ থেকে প্রিয় নেত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার কবীর, শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির রায়হান সৈকত, শ্রীনগর কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিমন, উপজেলা ওলামা লীগের সভাপতি মো. আলীনুর প্রমুখ। উল্লেখ্য, সেনা সমর্থিত ১/১১ এর তত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মুক্তির দাবীতে আওয়ামী লীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর আপসহীন মনোভাব ও অনড় দাবীর মুখে তৎকালীন তত্বাবধায়ক সরকার (১১ জুন) শেখ হাসিনার মুক্তি দিতে বাধ্য হয়। তৎকালীন ওই সময়ে প্রিয় নেত্রীর মুক্তির দাবীতে রাজপথে আন্দোলনের নেতৃত্বে অন্যতম ভুমিকা রাখেন ছাত্রলীগের সাবেক নেতা গোলাম সারোয়ার কবীর।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!