মঙ্গলবার ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সিরাজদিখানে অবৈধ ড্রেজিং, হুমকির মূখে তিন ফসলী জমি ও বসত বাড়ী 

 প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, ৮ জুন, ২০২০

 

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের সিরাজদিখানে সরকারী খাল থেকে অবৈধ ভাবে ড্রেজিং বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে করে হুমকির মূখে পরেছে তিন ফসলী জমি ও বসত বাড়ী। স্থানীয় লোকজন প্রশাসনকে এ বিষয়ে অবগত করার পর গতকাল ৮ জুন ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অবৈধ ড্রেজিং বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরেজমিনে গিয়ে দেখা যায, উপজেলা লতব্দী ইউনিয়নের দোসরপাড়া লালন আখড়া সংলগ্ন ইছামতী নদীর শাখা খালের মাদবরবাড়ী শিড়ি খাটলা নামক স্থানে অবৈধ ড্রেজিং বসিয়ে দুদিন যাবৎ অবৈধ ভাবে বালু উত্তোলন করছে স্থানীয় প্রভাবশালী ব্যাক্তি বিএনপি নেতা মোহন মাদবরের ছেলে জাহাঙ্গীর মাদবর। এলাকাবাসীর বাধাকে উপেক্ষা করে নিয়মনীতির কোন প্রকার তোয়াক্কা না করেই নির্বিঘ্নে চলছে অবৈধ ভাবে বালু উত্তোলন। এতে করে খালটির পূ্র্ব পাশে প্রায় ২শ পাখি তিন ফলসী জমিসহ সরকারী রাস্তা ও বসত বাড়ী চরম ভাঙন হুমকির সম্মূক্ষিন হচ্ছে। জাহাঙ্গীর মাদবর দোসরপাড়া গ্রামের বাসিন্দা। এলাকাবাসী সূত্রে আরো জানা যায়, সরকারী খালের উপর অবৈধভাবে বালু উত্তোলনে বিএনপি নেতা জাহাঙ্গীর মাদবরকে শেল্টার দিচ্ছেন স্থানীয় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের প্রভাবশালী দুই নেতা। তবে তবে এলাকাবাসী ওই দুই নেতার নাম বলতে নারাজ।জাহাঙ্গীর মাদবরের কাছে মুঠোফোনে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, খালের পাশে জমিটা আমাদেরই। পানিতে তলিয়ে গেছে তাই ড্রেজার দিয়ে বালু তুলছি। আজকে পুলিশ এসে কাজ বন্ধ করে দিয়েছে। ভাই আমাদের জন্য কি কিছু করা যায়না? উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার জানান, গতকালকে লোক পাঠানো হয়েছিলো, তাদেরকে ড্রেজিং বন্ধ রাখতে বলা হয়েছে। আজকে নায়েবের যাওয়ার কথা ছিলো।

 

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

মঙ্গলবার ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!