বৃহস্পতিবার ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আল্লামা শফীর দোয়া নিলেন অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন

 প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, ৪ জুন, ২০২০

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমির ও আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ্ আহমদ শফীর সঙ্গে একান্ত সাক্ষাত করেছেন পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এডিশনাল আইজিপি) মাহবুব হোসেন। মঙ্গলবার (২ জুন) বিকালে আসর নামাজের পর তিনি হাটহাজারী মাদরাসায় হেফাজত আমিরের কার্যালয়ে যান। বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেন হেফাজতে ইসলামের যুগ্ন-মহাসচিব মঈনুদ্দিন রুহী। প্রায় ঘণ্টাখানেক হেফাজত আমিরের সঙ্গে একান্ত বৈঠক করেন বলে তিনি জানান। এ সময় বৈঠকে ইসলামী ঐক্যজোটের যুগ্ম-মহাসচিব মাওলানা আলতাফ হোসেন, হেফাজত আমিরের পুত্র মাওলানা আনাস মাদানী ও হেফাজত আমিরের একান্ত ব্যক্তিগত সচিব মাওলানা শফিউল আলমসহ হেফাজতে ইসলামের আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন। বৈঠকের ব্যাপারে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম এর কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে অবগত নন বলে জানান। এছাড়া চট্টগ্রামের পুলিশ সুপার রশিদুল হকও মুঠোফোনে প্রতিবেদককে বলেন, অতিরিক্ত আইজিপি স্যার হেফাজত আমিরের সাথে সাক্ষাত করতে আসবেন বিষয়টাও আমরা জানতাম। বৈঠক নয়, এটি সৌজন্য সাক্ষাৎ এমনটা দাবি করে হেফাজত আমিরের পুত্র মাওলানা আনাস মাদানী নিউজনাউকে জানান, অতিরিক্ত আইজি মাহবুব হোসেন হুজুরের (আল্লামা শাহ্ আহমদ শফী) কাছ থেকে দোয়া নিতে এসেছেন। এ সময় তিনি হুজুরের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। এছাড়া মাস দশেক আগে তিনি পদোন্নতি পেয়ে ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হয়েছেন। পদোন্নতির পরপর তিনি হুজুরের সাথে সাক্ষাত করতে পারেন নি। তাই মঙ্গলবার তিনি হুজুরের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন। এটি তার নতুন কোন সফর নয়, এর আগেও তিনি হুজুরের সাথে দেখা করতে মাদরাসায় এসেছিলেন বলে তিনি জানান। এদিকে আল্লামা শফির সাথে সাক্ষাৎ শেষে তিনি (অতিরিক্ত আইজিপি) হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর কার্যালয়ে যান। সেখানে আল্লামা জুনায়েদ বাবুনগরীর সাথে কুশলাদি বিনিময় করেন এবং তাঁরও শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন তাঁর সফর সঙ্গীদের নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন বলে জানা গেছে।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
০
০
০
০
সর্বমোট
০
০
০
০

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
০
সুস্থ
০
মৃত্যু
০

বিশ্বে

আক্রান্ত
০
সুস্থ
০
মৃত্যু
০
Exim Bank

নামাজের সময়সূচি

বৃহস্পতিবার ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!