রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

সিরাজদিখানে নৌকা তৈরীর ধুম

 প্রকাশিত: ৬:১০ পূর্বাহ্ণ, ৩ জুন, ২০২০

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ বর্ষা আসতে না আসতেই মুন্সীগঞ্জের সিরাজদিখানে নৌকা তৈরীর ধুম পড়ে গেছে। আগের মতো এখন আর নৌকার চাহিদা নেই। তবু জেলার সিরাজদিখান উপজেলার নীচু অঞ্চলের বাসিন্দাদের বর্ষায় যাতায়াতের ভরসা ওই নৌকা। তাই তো সিরাজদিখান বাজার, ইছাপুরা ও তালতলা বাজারে নৌকা তৈরীতে ব্যস্ত সময় কাটাচ্ছে কারিগররা। শুধু মাত্র বর্ষা মৌসুমকে ঘিরেই এ কারিগররা নৌকা তৈরীতে পুরো সময় ব্যয় করছে। বর্ষা শেষে এ সব কারিগর তথা কাঠমিস্ত্রি ঘর ও আসবাপত্র তৈরীতে নিজেদের মনোনিবেশ করে থাকেন।একদা বর্ষা এলেই সিরাজদিখান উপজেলা জুড়ে পালতোলা নৌকা চলত। এছাড়া হাট-বাজার থেকে মালসামগ্রী ও জমি থেকে ধান-পাট কেটে আনা নেওয়ায় ও স্কুল-কলেজ শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতেও ডিঙ্গি নৌকার ব্যবহার হতো। আর এক বাড়ি থেকে অন্য বাড়ি এবং যাতায়াতের জন্য ব্যবহার হতো কোষা নৌকার। তবে এখন আর আগের মত রকমারি সব নৌকার ব্যবহার নেই । সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ইছাপুরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে গড়ে উঠেছে কোষা নৌকা তৈরী ও বিক্রির বাজার। একই সঙ্গে সিরাজদিখান বাজার ও তালতলা বাজারে নৌকা তৈরী ও বিক্রির ধুম পড়েছে। প্রতিদিন দুর-দুরান্ত থেকে ক্রেতারা ছুটে আসছে এখানে। তারপর পসন্দ মতো কোষা নৌকা কিনে নিচ্ছেন ক্রেতা সাধারণ। সড়ক পথে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নের কারনে দিন দিন নৌকার ব্যবহার কমে যাওয়ায় এ পেশার সঙ্গে জড়িত কারিগরদের টিকে থাকা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের কৃষ্ণ মন্ডল ৩০ বছর ধরে নৌকা তেরী করে আসছে। ৫৫ বছরের এ কারিগর জানান, হঠাৎ করেই বর্ষার পানি বেড়ে যাওয়ায় নৌকা বিক্রি বেড়ে গেছে। এখন চাম্বল ও কড়ই কাঠেরই নৌকা তৈরী করে থাকে। তিনি ৮ হাত থেকে ১২ হাত পর্যন্ত দৈর্ঘ্য নৌকা তৈরী করে থাকেন। তবে কারো প্রয়োজনে তার চেয়েও অনেক গুন বড় নৌকা চুক্তিতে তৈরী করেন তিনি। ৮ হাতের একটি নৌকা বাজারে ২ হাজার থেকে আড়াই হাজার টাকায় বিক্রি হয় । ১০ হাতের নৌকা ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার টাকায় বাজারে বিক্রি করে থাকেন তিনি। দিনে ১০ থেকে ১২ টি নৌকা বিক্রি করা সম্ভব হয়। একেকটি নৌকা বিক্রি করে খরচ বাদে হাতে থাকে ২০০ টাকা থেকে ৪০০ টাকা। তিনি আরো জানান, শুধুমাত্র বর্ষা এলেই তিনি নৌকা তৈরী করে থাকেন। বছরের বাকী সময় তিনি কাঠমিস্তির কাজ করেন। বর্ষা আসতেই এ বছর তিনি চাম্বল ও কড়ই কাঠের সঙ্গে রুয়া, বাঘা, বাটাম আর সানি দ্বারা গড়ছেন একেকটি নৌকা।বসত-ঘর নির্মাণের কাজ করে থাকেন মধ্যপাড়া গ্রামের কারিগর শম্ভু মন্ডল। জীবনের ২৫ ধরেই বর্ষা এলে বসত-ঘর ছেড়ে নৌকা তৈরী করেন তিনি। এক সময় ভালো ভালো সব কাঠ দিয়ে নৌকা করা হলেও এখন তিনি নৌকায় তৈরী করছেন মেহগনি, চাম্বল ও কড়ই কাঠে। নৌকা তৈরিতে কাঠ ছাড়াও মাটিয়া তৈল, আলকাতরা, তারকাটা, গজাল, পাতাম ইত্যাদির দরকার হয় বলে জানিয়েছেন শম্ভু মন্ডল। তিনি আরো জানান, দুইজন কারিগর মিলে দিনে দু’টি পর্যন্ত নৌকা তৈরী করতে পারেন। তিনি ৮ হাত থেকে শুরু করে ১২ হাত পর্যন্ত দৈর্ঘ্য নৌকা তৈরি করে থাকেন। বাজারে ৮ হাতের নৌকা গুলো ২ হাজার টাকা, ৯ হাতের নৌকা গুলো ২ হাজার ৬০০ টাকা বিক্রি করি ও ১০ হাতের নৌকা গুলো ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকায় বিক্রি করে থাকেন।

 

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!