মঙ্গলবার ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সিরাজদিখানে যুবলীগ নেতার ব্যক্তিগত উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, ২২ মে, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কবলে পরে খেটে খাওয়া মানুষজন কর্মহীন হয়ে পরে। দেশের সরকার থেকে শুরু করে সমাজের বিত্তবানরা সেইসব কর্মহীন হতদরিদ্র মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মানবতাকে টিকিয়ে রাখছেন। পিছিয়ে নেই ক্ষমতাশীন দলের নেতাকর্মীরাও। তারই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে পবিত্র ঈদ-উল ভিতরকে সামনে রেখে যুবলীগ নেতা ও সিরাজদিখান বাজার বনিক সমিতির যুগ্ন-সম্পাদক আলম খানের ব্যক্তিগত উদ্যোগে করোনা ভাইরাসের কবলে পরে কর্মহীন হয়ে পরা পরিবারের মাঝে উপহার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় সিরাজদিখান বাজারস্থ চৌধুরী প্লাজার সামনে থেকে ৬২ টি পরিবারের মাঝে ৬ কেজি চাউল, ১ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি, ও ২ কেজি আলু ঈদ উপহার হিসেবে তাদের হাতে তুলে দেওয়া হয়। এসময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদার। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। যুবলীগ নেতা আলম খান বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকটি এলাকার বিত্তবানদের গরীব ও অসহায় মানুষের পাশে দাড়ানো উচিৎ। স্ব-স্ব অবস্থান থেকে সামর্থ অনুযায়ী গরীব অসহায় মানুষকে দান করুন। সমাজের বিত্তবানরা যদি তাদের প্রতি মানবিকতার হাত না বাড়িয়ে দেন তাহলে তারা এই করোনার ক্রান্তিলগ্নে কোথায় যাবে? আমার সামর্থ অনুযায়ী আমি অসহায় মানুষের পাশে দাড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

মঙ্গলবার ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!