মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জীবনাচরনে স্থানীয় চিন্তায় বৈশ্বিক শিরোনামে আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক কনফারেন্স অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, ১৯ মে, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি : কোভিড ১৯ সংক্রমনের কারনে বিশ্বজুড়ে লকডাউন চলাকালীন বৈশ্বিক শিক্ষা ব্যবস্থার সমস্যা ও সম্ভাবনা নিয়ে বারটি দেশের শিক্ষক ও শিক্ষা প্রশাসনে নিয়োজিত কর্মকর্তাদের অংশ গ্রহনে ১৮ মে ২০২০ সোমবার বাংলাদেশ সময় সন্ধা সাতটায় অনুষ্ঠিত হলো শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স। ”জীবনাচরনে স্থানীয় চিন্তায় বৈশ্বিক” প্রতিপাদ্যকে সামনে নিয়ে অনলাইন ফ্লাটফরম জুম ক্লাউড মিটিং-এ অনুষ্ঠিত এই কনফারেন্সে অতিথি হিসেবে অংশগ্রহন করেন কে. এম তারিকুল ইসলাম (অতিরিক্ত সচিব) বিভাগীয় কমিশনার রংপুর এবং বালাদেশে বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের ডিফেন্স প্রোগ্রাম ম্যানেজার ফর টেলিনেটওয়ার্ক চ্যালেঞ্জেস বাংলাদেশী বংশোদ্ভুত ড. প্রিয়লাল কর্মকার। যুক্তরাষ্ট্রের হান্টস্ভিল-এ অবস্থিত আলাবামা বিশ্ববিদ্যালয়ের দুরশিক্ষণ বিভাগের সহকারি অধ্যাপক ববি জো কার্টার মুল আলোচক হিসেবে অংশগ্রহন করেন। উক্ত কনফারেন্সে বিশ্বব্যাপী করোনা সংক্রমনকালে বিদ্যালয়সমূহ বন্ধ থাকায় অংশগ্রহনকারীগনের দেশসমূহে শিখন-শিক্ষন কার্যক্রম পরিচালনার কৌশল, গৃহিত কর্মসূচীতে শিক্ষকদের অংশগ্রহন ও প্রতিক্রিয়া, কোভিড পরবর্তী পাঠ্যক্রম ও পাঠ্যসূচী পুর্ণবিন্যস্তকরণ এবং শিক্ষাবর্ষ পরিসমাপ্তির কৌশল নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা থেকে দুই ঘন্টা ব্যাপি অনুষ্ঠিত এই অনলাইন সভায় ইকুয়েডর ইন্দোনেশিয়া, তানজানিয়া, ফিলিপাইন, বাংলাদেশ, মরক্কো, মিশর, সেনেগাল, ব্রাজিল, দক্ষিন আফ্রিকা, যুক্তরাষ্ট্র এবং ভারতের শিক্ষক ও শিক্ষা প্রশাসনের কর্মকর্তাগণ অংশগ্রহন করেন। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের ইন্টারর্ন্যাশনাল লিডারস্্ ইন এডুকেশন প্রোগ্রাম ফেলো, ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, মুন্সিগঞ্জ’র প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত কনফারেন্স-এ আলোচনায় আরো অংশ নেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহনকারী ফেলোগনের মধ্যে ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজের শিক্ষক ফাতেমা জোহরা হক, ভারতের অন্যতম জাতীয় শিক্ষ ড. সব্যসাচী মজুমদার, ফিলিপাইনের জাম্বোয়াঙ্গা সিটি স্কুলের শিক্ষক প্রশিক্ষণ ও প্রশাসনিক কর্মকর্তা ড. ক্রিস্টিন গুইনাকরন, ব্রাজিলের শিক্ষক ফেডারেশন কর্মকর্তা আড্রিয়ানা ডি সুজা, মরক্কোর শিক্ষক ও প্রশিক্ষক খাদিজা রোহাউই, সেনেগালের শিক্ষক আব্দুল আজিজ নিয়াগ এবং বাংলাদেশের শিক্ষক আব্দুস সামাদ প্রমুখ।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!