শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সিআইডি প্রধান হলেন ব্যারিস্টার মাহবুবুর রহমান

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, ১৫ মে, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

হাইওয়ে পুলিশ প্রধানের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমানকে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)’র প্রধান করা হয়েছে।রোববার রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তিনি সদ্য নিয়োগ পাওয়া র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের স্থলাভিষিক্ত হবেন।গত বছর ১৬ মে মাহবুবুর রহমানকে হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে তাকে দায়িত্ব দেয় সরকার। এর আগে ব্যারিস্টার মাহবুবুর রহমান রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার ছিলেন। এছাড়া পুলিশ সদরদপ্তরের ডিআইজি (অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি নৌ পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। এছাড়া তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র যুগ্ম কমিশনার (ট্রাফিক) হিসেবে দায়িত্ব পালন করেন।নতুন দায়িত্ব পাওয়া সিআইডি প্রধান বলেন, ‘সরকার যে নতুন দায়িত্ব দিয়েছেন সেটা আন্তরিকতা এবং নিষ্ঠার সঙ্গে পালন করব। যেকোন ঘটনার অনুসন্ধান একটা মুল কাজ। সেটার মান কিভাবে উন্নত করা যায় সেটার জন্য কাজ করব।’মাহবুবুর রহমান বলেন, ‘গণমাধ্যম সব সময় আমার কাজে সহায়তা করেছে। আমি গণমাধ্যমকে সঙ্গে নিয়ে কাজ করে যেতে চাই। অনেক জিনিস আমরা জানার আগে গণমাধ্যমের মাধ্যমে সেটা জানতে পারি। এরপর আমরা সেটা নিয়ে কাজ করি। আমি সব সময় গণমাধ্যম বান্ধব মানুষ। আমাকে তারা সব সময় সহায়তা করেছে এবং আগামীতেও করবে। আমরা সবাই এক সঙ্গে কাজ করব। দেশের জন্য আমরা একদিকে কাজ করি। অন্যদিকে কাজ করে গণমাধ্যম। সবার উদ্দেশ্যই এক।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!