মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিরাজদিখানে সড়কের বেহাল দশা, দেখার কেউ নেই

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, ১৪ মে, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: পায়ে হেঁটে চলাচল সম্ভব নয়। যানবাহনে চলাচল করতে হয়। তারপরও যানবাহন যেতে চায় না লক্কর-ঝক্কর সড়কটি দিয়ে। আর একটু বৃষ্টি হলে গুরুত্ব¡পূর্ণ সড়কটি পরিণত হয় অবহেলিত কোনো মফস্বলের সড়কে। ইচ্ছে করলে চাষ দিয়ে ধান রোপণও করে ফেলা যায়। বেহাল দশা সড়কটি হচ্ছে সিরাজদিখান উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের কুচিয়ামোড়া হতে সৈয়দপুর পর্যন্ত ৫ কি: মি: পাকা রাস্তাটি। এ রাস্তার প্রায় ১ কি: মি: এলাকা সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। খানাকন্দ আর গর্তের জেনো শেষ নেই। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি জলাবদ্ধতার কারণে পানিতে ডুবে যায়। রাস্তার দু’পাশে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণেই এ জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা পড়েছে চরম দুর্ভোগে। এ রাস্তাটির প্রায় ১ কি : মি. এলাকায় একটি বিশ্ববিদ্যালয় কলেজ ১ টি, মাধ্যমিক বিদ্যালয়য, ১টি প্রাথমিক বিদ্যালয়, ২ টি কিন্ডার গার্টেন, ১টি হাফেজি মাদ্রাসা রয়েছে। আর এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জমে থাকা পানির মধ্যে দিয়ে ঝুকি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হচ্ছে। কখনও কখনও জমে থাকা পানির নীচে খানাখন্দে পড়ে গিয়ে জামা-কাপড় ভিজিয়ে শিক্ষার্থীকে বাড়িতে ফিরে যেতে হচ্ছে। স্থানীয়রা জানান, রাস্তাটি কাজ হয়েছে খুব নিন্ম মানের। যে কারনে অনেকগুলি গর্তের সৃষ্ঠি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই জনজীনে চরম দুর্ভোগ নেমে আসে। তাছাড়া পরিকল্পনা মত ড্রেনেজ ব্যবস্থা না রাখায় সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি এখন পানির নীচে চলে যাচ্ছে। ফলে জনসাধারণের দুর্ভোগ বড় আকার ধারণ করছে। কুচিয়ামোড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম সর্দার জানান, “খানা খন্দে ভরে যাওয়া সড়কটি দিয়ে শিক্ষার্থীরা চলাচল করতে পারে না। বৃষ্টি হলে রাস্তাটি সম্পর্ন ভাবেই চলাচল বন্ধ হয়ে যায় । নজরুল ইসলাম নামে একজন সিএনজি চালক বলেন, “কোনো গর্ভবতী নারীকে এই সড়ক দিয়ে নেওয়ার চেষ্টা করা হলে নিশ্চিত বিপদ নেমে আসবে,” । উপজেলা প্রকৌশলী শোয়াইব বীন আজাদ জানান, এটি অতিগুরুত্বপূর্ণ সড়ক, পরবর্তী অর্থবছরে রাস্তাটুকু সংস্কারের জন্য প্রস্তাব করা হবে ।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!