বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই সফর, ১৪৪৮ হিজরি

শ্রীনগরে নার্স সহ নতুন আক্রান্ত ৩ ও সুস্থ্য হয়েছে ৫ জন

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, ১২ মে, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

আমিনুল ইসলাম মাসুম, শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ শ্রীনগরে করোনা ভাইরাসে নতুন করে নার্স সহ ৩ জন আক্রান্ত হয়েছে, সুস্থ্য হয়েছে ৫ জন। মঙ্গলবার দুপুর ১টার দিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এনিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৪১, তাদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৮ জন ও ১ জন মারা গেছেন। ডাঃ রেজাউল ইসলাম জানান, নতুন আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন নার্স, শ্রীনগর পাল পাড়ার ১ জন পুরুষ একই ইউনিয়নের দেউলভোগ দয়হাটা এলাকার ১ জন পুরুষ। শ্রীনগর উপজেলায় নতুন করে করোনা মুক্ত হয়েছেন ফৈরপুর গ্রামের আফরিন আক্তার, গোল্ডেন সিটি এলাকার নুরুদ্দিন ও তার মেয়ে সানজিদা আক্তার, ষোলঘরে প্রথম শনাক্ত হওয়া নুরজাহান বেগম ও ভাগ্যকূল ইউনিয়নের কামারগাঁও গ্রামের নার্গিস বেগম। এর আগে শ্রীনগর উপজেলায় আরো ৩ জন করোনা মুক্ত হয়েছে তারা হলেন পাটাভোগ ইউনিয়নের ফৈনপুর গ্রামের মোঃ মহিউদ্দিন(৬০), বেজঁগাও গ্রামের রাজিব মোল্লা(৩৪) ও ভাগ্যকুল ইউনিয়নের কামারগাও গ্রামের সাইফুর রহমান(৫৮) । অপরদিকে রাঢ়িখাল ইউনিয়নের মাইজপাড়া গ্রামরে ১ বৃদ্ধ মারা যাওয়ার ৩দিন পর তার নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস ধরা পরে।তিনি আরো জানান, এর আগে আক্রান্ত ৩৮ জনের মধ্যে পাটাভোগ ইউনিয়নের ৮ জন,ষোলঘর ইউনিয়নে ৯ জন, শ্রীনগর ইউনিয়নে ৯ জন, অন্তর ইউনিয়নে ২ জন, রাঢ়িখাল ইউনিয়নে ৩ জন, আটপাড়া ইউনিয়নে ২ জন, ভাগ্যকুল ইউনিয়নে ২জন, কোলাপাড়া ইউনিয়নে ১ জন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১জন কর্মী ও তার ছেলে। ডাঃ রেজাউল ইসলাম শ্রীনগর উপজেলার কারো মধ্যে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা নিকটস্থ স্বাস্থ্য সহকারীর সাথে যোগাযোগ করার পরামর্শ দেন।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!