মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিরাজদিখানের রাজানগর-নয়ানগর রাস্তা ৩০ হাজার মানুষের যাতায়াতে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, ১২ মে, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

ইসমাইল খন্দকার,সিরাজদিখান প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের রাজানগর-নয়ানগর রাস্তা যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টি হলেই কর্দমাক্ত হয়ে উঠে পুরো রাস্তা। নয়ানগর মাদরাসা ব্রীজ থেকে টিএনআর মাঠ পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা জুড়ে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল দুরের কথা পায়ে হেটে পথচারীদের রাস্তা পাড়ি দেওয়াই দুরূহ পরিস্থিতি দেখা দিয়েছে। এ রাস্তায় রোগী নিয়ে যাতায়াত করা যাচ্ছে না। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর গাড়ী চলাচল করতে পারছে না। উপরন্তু পথচারীদের চলাচল ব্যহত হচ্ছে। আবার রাজানগর ইউনিয়নের বিস্তীর্ণ জমির পাকা ধান কেটে কৃষকের বাড়িতে পৌছতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। রাস্তার করুন দশার কারনে কৃষকের পাকা ধান কিনতে এ মুখো হচ্ছেন না কোন পাইকার। ফলে পাকা ধান বিক্রি করতে পারছে না কৃষককুল। পাশাপাশি এ রাস্তা দিয়ে রাজানগর ইউনিয়ন পরিষদ কার্যালয় আর বাজারে যাতায়াতে বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এক কথায় রাস্তার বেহাল দশার কারনে উপজেলার রাজানগর ইউনিয়নের বাঐখোলা, ফুলহার, সৈয়দপুর, মোহাম্মপুর, জাহাঙ্গীরনগর, গকুলনগর, মধুপুর ও নয়ানগর গ্রামের প্রায় ৩০ হাজার মানুষের যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তি চরমে পৌছেছে। জানা গেছে, এক বছর আগে রাজানগর-নয়ানগর রাস্তার এক কিলোমিটারের মধ্যে প্রায় দুই হাজার ফুট অংশে ইট বিছানার কাজ করা হয়। মধ্যখানের প্রায় ৫০০ ফুট কাঁচা অবস্থায় থেকে যায়। এতে চলতি মৌসুমে একটু বৃষ্টি হলেই ওই ৫০০ ফুট রাস্তা কর্দমাক্ত হয়ে উঠে। ফটিক দাসের মঠ থেকে ষোষের পুকুর পাড় পর্যন্ত ৫০০ ফুট কাঁচা রাস্তায় যাতায়াতে চরম ভোগান্তিতে পড়ছেন জনসাধারণ। একই সঙ্গে দুই হাজার ফুট ইট বিছানো রাস্তার বিভিন্ন স্থানে ইট উঠে গেলে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং পিচ্ছিল হয়ে উঠে গোটা রাস্তা। স্থানীয় বাসিন্দা ইঞ্জিনিয়ার মোঃ আসাদুজ্জামান বিপ্লব বলেন,রাস্তাটি সংস্কার হলে জেলা,উপজেলায় সহজেই যাতায়াত করতে পারব। একটু বৃষ্টি হলেই রাস্তাটির বেহাল দশার কারনে রোগী, আইন শৃঙ্খলা বাহিনিসহ সাধারনের যাতায়াতে চরম দুর্ভোগে পরতে হচ্ছে। চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আমার অনুরোধ রাস্তাটা যেন সংস্কার করে দেয়া হয়।রাশেদুল সিকদার বলেন, রাস্তার বেহাল দশার কারনে রিকশা, অটোবাইকসহ ছোট-বড় কোন যানবাহনই চলাচল করতে পারছে না। যাত্রীদের ঠেলে ঠেলে যানবাহন নিয়ে যেতে হয়। রাস্তার বেহাল থাকার কারনে জনদুর্ভোগ চরম আকার ধারন করেছে। এ অঞ্চলের জনগোষ্ঠীর যাতায়াতের একমাত্র এ রাস্তা অতি শিগগির সংস্কার করা জরুরী হয়ে দাঁড়িয়েছে।এ ব্যাপারে রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন হাদী বলেন, এ রাস্তা মেরামতের জন্য একটি আবেদন করা আছে। করোনা ভাইরাস সংক্রমনের কারণে এখনো আমাদের এ নিয়ে বসা হয়নি। বরাদ্ধ আসলেই এই রাস্তাটি সংস্কার অগ্রাধিকার পাবে। উপজেলা প্রকৌশলী শোয়াইব বিন আজাদ বলেন, ইউনিয়ন পরিষদ থেকে এ রাস্তার বিষয়ে যদি প্রস্তাব দেওয়া হয় তাহলে রাস্তা মেরামতের প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করব।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!