মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রিকাবী বাজারে সামাজিক দূরত্ব না মেনেই চলছে’ ঈদের কেনাকাটা ও স্বাস্থ্যবিধি তৎপরতা

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ, ১১ মে, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে গতকাল ১০ মে থেকে স্বল্প পরিসরে দোকানপাঠ খোলা সরকারিভাবে এমন ঘোষনার পর থেকেই মুন্সীগঞ্জ হাটবাজারে জন সমাগম বৃদ্ধি পেয়েছে। মুন্সীগঞ্জ সদর উপজেলার মীরকাদিমের রিকাবী বাজারে বেশিরভাগ বস্ত্রালয় সহ অন্যান্য দোকান গুলোতেও ঈদের কেনাকাটায় সামাজিক দূরত্ব বলতে কিছু নেই। সোমবার (১১মে) সকাল ১০টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার রিকাবী বাজারে গিয়ে দেখা যায়, তিন কর্নার সুপার মার্কেট ও নুরপুর পঞ্চায়েত কমিটি মার্কেট সহ বিভিন্ন দোকান ও কাপড়ের বড় বড় দোকানে সামাজিক দূরত্ব বজায় না রেখে গাদাগাদি করে গায়ে গা ঘেঁষে কেনাকাটা করছে ক্রেতারা। বাজারের প্রায় সব দোকানেই ঠিক একই রকমের চিত্র দেখা গেছে। সরকারি নির্দেশনা মতে ১০ মে থেকে স্বল্প পরিসরে সকল দোকান খোলা যাবে।কিন্তু সরকারি নির্দেশনার তোয়াক্কা না করে নির্ধারিত সময়ের আগেই মুন্সীগঞ্জ সদর উপজেলার মীরকাদিমের রিকাবী বাজারে বিভিন্ন কাপড়ের দোকানপাট খুলতে দেখা গেছে। মানুষের ভিড় নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা উপেক্ষা করে বাজারের অনেক দোকানগুলোতে সামাজিক দূরত্ব বজায় না রেখে অবাধে চলছে কেনাকাটা। পুলিশের গাড়ি বা নির্বাহী ম্যাজিস্ট্রেট আসছে শোনা মাত্র দোকানের গেট বন্ধ করা হয়। কিছু সময় পরে পুলিশের গাড়ি চলে যাওয়া বা মোবাইল কোর্ট স্থান ত্যাগ করা মাত্র আবার দোকান খোলা হয়। দোকানীরা কিছুতেই করোনা বিষয়ে সরকারের সতর্কতামূলক স্বাস্থ্যবিধিকে গুরুত্ব দিচ্ছে না। ফলে বাজারগুলো করোনা ভাইরাসের সংক্রমনের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।এদিকে প্রশাসনের নিয়ম না মেনে রিকাবী বাজারে দূরত্ব বজায় না রেখে গাদাগাদি করে গায়ে গা ঘেঁষে ঈদের কেনাকাটা করছে ক্রেতারা।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!