মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিরাজদিখানে অজ্ঞাত এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যা না আত্মহত্যা!

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, ৯ মে, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ)প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের সিরাজদিখানে অজ্ঞাত পরিচয়ে এক বৃদ্ধা (৬০) এর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গত শুক্রবার বিকালে উপজেলার রশুনিয়া ইউনিয়নের দক্ষিণ আবিড়পাড়া গ্রামের তালুকদার বাড়ী মৃত শামসু তালুকদারের বাড়ীর একটি দোচালা টিনের বসত ঘর থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য মৃতদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনাটি নিয়ে স্থানীয় লোকজনের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজনের ধারণা পরিকল্পিত ভাবে তাকে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। অজ্ঞাত ওই বৃদ্ধার আত্মহত্যাকে ঘিরে ইতিমধ্যে রহস্যের দানা বাধতে শুরু স্থানীয় লোকজনের মাঝে। এদিকে পুলিশ বলছে ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত হত্যা না আতœহত্যা বলা যাচ্ছে না। এলাকাবাসীর প্রশ্ন কি করে ওই বৃদ্ধা ওই ঘরে কি করে এলো। কে বা তাকে আড়ার সাথে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখলো? ওই বৃদ্ধার নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, মৃত শামসু তালুকদারের বাড়ীতে দিল বাহারী (৬০) নামে এক বৃদ্ধা ঘর ভাড়া নিয়ে বসবাস করছিলেন। তিনি মধ্যপাড়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল জাব্বারের স্ত্রী। শুক্রবার দুপুর অনুমান দেড়টার দিকে তিনি ঘরের পাশে রান্না ঘরে রান্না করছিলেন। রান্নাঘর থেকে এসে দেখেন তার ঘরের দুয়ারে একজন বৃদ্ধ মহিলা শুয়ে আছে। পরে ওই মহিলার কাছে নাম ঠিকানা জানতে চাইলে কিছুই বলেন নি। তার পর তিনি ওই বৃদ্ধাকে ঘরের দুয়ারে রেখেই রান্না ঘরে চলে যান। এর কিছুক্ষণ পরে ভাড়াটিয়া ওই বৃদ্ধা তার ঘরে ঢুকে দেখেন ওই বৃদ্ধা আড়ার সাথে ফাঁস লাগিয়ে ঝুলে আছে। পরে ভাড়াটিয়া বৃদ্ধা বাড়ীর মালিক বাবু তালুকদারসহ এলাকার লোকজনকে ঘটনার বিষয় জানান। পরে স্থানীয় লোকজন থানায় খবর দেন। ভাড়াটিয়া দিল বাহারী বেগম বলেন, আমি পাকঘরে গিয়ে পাক করছিলাম। ঘরে ঢোকার সময় দেখি একটা মহিলা দুয়ারে শুয়ে আছে। আমি তাকে নাম ঠিকানা জিজ্ঞাস করলাম। সে কিছুই বললো না। পরে আমি পাক ঘরে চলে যাই। পাক ঘর থেকে আবার ঘরে এসে দেখি সে আড়ার সাথে ফাঁসি দিয়া ঝুলতাছে। এর আগে আমি তারে কোনদিন দেখি নাই। বাড়ীর মালিক বাবু তালুকদার বলেন, আমি তখন বাড়ীতে ছিলাম না। আমাকে ফোন করে বাড়ীর লোকজন বিষয়টি জানায়। পরে আমি থানায় স্থানীয় মেম্বার ও এলাকাবাসীর মাধ্যমে থানায় খবর পাঠাই। এর বেশী আমি কিছুই জানি না। সিরাজদিখান থানার এসআই মো.মামুন জানান,প্রথম মনে হচ্ছে আত্মহত্যাই তবে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । রিপোর্ট আসলে বুঝা যাবে ।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!